শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শাবিপ্রবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা ১২ জুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে জুলাই-ডিসেম্বর শিক্ষাবর্ষ ২০২৬-এর বিভিন্ন কোর্সের ভর্তি পরীক্ষা ১২ জুন। শুরু হয়েছে আবেদন।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে ইনস্টিটিউটটি জানায়, আগ্রহী প্রার্থীদের ১৫ এপ্রিল থেকে ১৫ মে’র মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে ইনস্টিটিউটের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

এছাড়া আরো বলা হয়েছে, ভর্তি ও অন্যান্য ফি জমা নেওয়া হবে ১৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে ১০ জুলাই।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এ শিক্ষাবর্ষে ভাষাতত্ত্ব ও ভাষা শিক্ষণ বিষয়ে স্নাতকোত্তর কোর্সের পাশাপাশি আরবি, ফরাসি, ইংরেজি, জার্মান, জাপানি, চীনা, কোরিয়ান এবং বিদেশিদের জন্য বাংলা ভাষার স্বল্পমেয়াদি কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। জার্মান ভাষার ক্ষেত্রে প্রাথমিক স্তরের বিশেষ কোর্সও চালু রয়েছে।

স্নাতকোত্তর কোর্সের মেয়াদ দুই সেমিস্টার এবং স্বল্পমেয়াদি কোর্সের মেয়াদ এক সেমিস্টার নির্ধারণ করা হয়েছে। ক্লাস অনুষ্ঠিত হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার সকাল-বিকাল এবং অন্যান্য দিন বিকাল ৫টার পর।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত আধুনিক ভাষা ইনস্টিটিউটটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ভাষা শিক্ষার সুযোগ করে দিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X