কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

এক মাসের জন্য কর্মবিরতি স্থগিত প্রাথমিক শিক্ষকদের

সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি পালন। পুরোনো ছবি
সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি পালন। পুরোনো ছবি

তিন দফা দাবিতে সারাদেশে সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকদের চলমান পূর্ণদিবস কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। দাবি দাওয়া বাস্তবায়নে জন্য মন্ত্রণালয় দৃশ্যমান পদক্ষেপ নেবেন এমন শর্তে আগামী ২৫ জুন পর্যন্ত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত ৬টি শিক্ষক সংগঠনের মোর্চার আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে এক বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি। সচিবালয়ে বিকেল ৩টায় শুরু হওয়া এই বৈঠক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেষ হয়।

শামসুদ্দিন মাসুদ জানান, সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অতিরিক্ত সচিব, এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

বৈঠকে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবির প্রতিটি দফা নিয়ে কর্তৃপক্ষ সুস্পষ্ট বক্তব্য প্রদান করেন। মন্ত্রণালয় শতভাগ পদোন্নতির দাবিতে ইতিবাচক পরিবর্তনের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানায়। ১০ বছর এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন কার্যক্রম চলমান এবং দ্রুততম সময়ে নিষ্পত্তি করার আশ্বাস দেওয়া হয়েছে। সহকারী শিক্ষক এন্ট্রি পদে ১১তম গ্রেডের প্রস্তাবনা মন্ত্রণালয়ে রয়েছে এবং খুব শীঘ্রই শিক্ষক নেতাদের সমন্বয় করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে।

কর্তৃপক্ষ তাদের অবস্থান তুলে ধরে চলমান কর্মসূচির বিষয়ে নেতাদের দৃষ্টি আকর্ষণ করে কর্মবিরতির মতো কর্মসূচিকে নিরুৎসাহিত করেন এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যেতে অনুরোধ জানান। তারা উল্লেখ করেন, শিক্ষকদের প্রতিটি দাবি যৌক্তিক এবং দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ আন্তরিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিপক্ষ না হয়ে সহযোগী হয়ে দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

চলমান কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নের প্রয়োজনে কর্তৃপক্ষের প্রতি সহযোগী মনোভাব রেখে আগামী ২৫ জুন পর্যন্ত চলমান কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। এর মধ্যে দাবি আদায় না হলে পুনরায় কর্মবিরতির মাধ্যমে দাবি আদায় নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্‌–দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১০

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

১১

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১২

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৩

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৪

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৬

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৮

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৯

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

২০
X