বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৩:৩৫ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসির সেই প্রশ্নপত্র বাতিল

ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে প্রশ্ন বের করা হয়। ছবি : কালবেলা
ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে প্রশ্ন বের করা হয়। ছবি : কালবেলা

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয়পত্রের (বিষয় কোড-৩০৫) প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

শনিবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর আওতাধীন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সরকারি এম এম ডিগ্রি কলেজের জন্য বরাদ্দকৃত এইচএসসি পরীক্ষা ২০২৫-এর প্রশ্নপত্রের ৩টি ট্রাঙ্ক ধামইরহাট থানার লকার রুমে সংরক্ষণ করা হয়। প্রশ্ন সর্টিংয়ের সময় ১টি ট্রাঙ্ক তালা খোলা অবস্থায় পাওয়া যায় এবং ইতিহাস ২য় পত্রের (বিষয় কোড-৩০৫) এক প্যাকেট প্রশ্ন লকার রুমের এক কর্নারে পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই প্যাকেটের কিছু প্রশ্নপত্র ছেঁড়া থাকলেও প্রশ্নপত্রের সংখ্যা সঠিক পাওয়া যায় বলে নওগাঁয়ের জেলা প্রশাসক নিশ্চিত করেছেন।

এ বিষয়ে প্রকৃত ঘটনা উদঘাটনে ও দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের চিহ্নিতকরণের জন্য জেলা প্রশাসন, নওগাঁ কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইতিহাস ২য় পত্রের যে সেটের প্রশ্ন খোলা অবস্থায় পাওয়া যায়, সব কেন্দ্রের সেই সেটের প্রশ্ন বাতিল করা হয়েছে। একই বিষয়ের প্রশ্নপত্রের ভিন্ন কয়েকটি সেট বোর্ডের কাছে সংরক্ষিত থাকায় পরীক্ষা গ্রহণে কোনো জটিলতা তৈরি হবে না।

এর আগে থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র রাখার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেখা যায়, ধামইরহাট থানা হেফাজতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা করা ট্রাংকের মধ্যে। যার দুটি তালা ভেঙে ফেলা হয়েছে। এতে রাখা রাজশাহী শিক্ষাবোর্ডের ইতিহাস দ্বিতীয়পত্রের একটি সেটের কয়েকটি ছেঁড়া ও কয়েকটি ভালো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X