কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১০:৫৭ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

মাধ্যমিক বিদ্যালয় খুলল আজ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো আজ রোববার (২২ জুন) থেকে পুনরায় খুলেছে। একই সঙ্গে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও শুরু হয়েছে ক্লাস।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে আগামী মঙ্গলবার, আর মাদ্রাসাগুলোয় শ্রেণি কার্যক্রম শুরু হবে বৃহস্পতিবার (২৬ জুন)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি এবং মাদ্রাসা বিভাগের শিক্ষাপঞ্জি এবং সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো টানা ২৩ দিনের ছুটিতে ছিল। ঈদের ছুটি শুরু হয় ১ জুন থেকে, তবে তার আগেই সাপ্তাহিক ছুটির কারণে সর্বশেষ ক্লাস হয় ২৯ মে। ছুটি শেষ হয় ১৯ জুন, কিন্তু ২০ ও ২১ জুন শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির পর আজ ২২ জুন রোববার থেকে পুনরায় পাঠদান শুরু হয়েছে।

একইভাবে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটিও ১ জুন শুরু হয়ে ১৯ জুন শেষ হয়। সাপ্তাহিক ছুটির কারণে এসব প্রতিষ্ঠানেও আজ থেকেই শ্রেণি কার্যক্রম চালু হয়েছে।

এর আগে গত ১৩ জুন দেশের সরকারি-বেসরকারি কলেজগুলো খুলে দেওয়া হয়। ওইদিন থেকে কলেজে যথারীতি ক্লাস চলছে।

এদিকে মাউশি জানায়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ নির্দেশনার আলোকে দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে ডেঙ্গু ও করোনা মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রতিষ্ঠানপ্রধানদের এসব নির্দেশনা বাস্তবায়ন ও তদারকির জন্য বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মানতে হবে যেসব নির্দেশনা ১. সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

২. জনবহুল স্থানে যাওয়া এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে।

৩. আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং অন্যদের থেকে অন্তত তিন ফুট দূরে থাকতে হবে।

৪. চোখ, নাক ও মুখে হাত দেওয়ার আগে হাত পরিষ্কার করতে হবে।

৫. হাঁচি বা কাশির সময় মুখ ঢাকতে টিস্যু, রুমাল বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X