কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১০:০৬ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার, মানতে হবে যেসব নির্দেশনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

করোনা ও ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে অনেকের মধ্যে সংশয় দেখা দিয়েছে। কিন্তু ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার (২২ জুন) থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।

শনিবার (২১ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, এখনো সিদ্ধান্তের পরিবর্তন হয়নি, সব স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল (রোববার) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।

মাউশির ডিজি বলেন, সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুরোপুরো স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্দেশনা আগেই জারি করা হয়েছিল। সেগুলো মেনেই রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

এর আগে করোনা রোধে গত ১৫ জুন একটি নির্দেশনা জারি করে মাউশি। এতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং করোনা প্রতিরোধে পাঁচটি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

মাউশি জানায়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ নির্দেশনার আলোকে দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে ডেঙ্গু ও করোনা মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রতিষ্ঠানপ্রধানদের এসব নির্দেশনা বাস্তবায়ন ও তদারকির জন্য বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মানতে হবে যেসব নির্দেশনা ১. সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

২. জনবহুল স্থানে যাওয়া এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে।

৩. আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং অন্যদের থেকে অন্তত তিন ফুট দূরে থাকতে হবে।

৪. চোখ, নাক ও মুখে হাত দেয়ার আগে হাত পরিষ্কার করতে হবে।

৫. হাঁচি বা কাশির সময় মুখ ঢাকতে টিস্যু, রুমাল বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X