জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফের আসছে জোবাইক

জোবাইক। ছবি : সংগৃহীত
জোবাইক। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হচ্ছে সাইকেল রেন্টাল পরিসেবা জোবাইক। শিক্ষার্থীদের দৈনন্দিন চলাচল সহজ করতে প্রাথমিকভাবে ১০০টি সাইকেল দিয়ে সার্ভিসটি চালু করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (২৯ জুন) জোবাইকের সিইও মেহেদি রেজা এ তথ্য নিশ্চিত করেন। আগামী আগস্ট মাস থেকে জোবাইক অ্যাপসে নিবন্ধন করে শিক্ষার্থীরা এ সেবা নিতে পারবেন বলে জানান তিনি।

তিনি বলেন, আমরা দ্রুতই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের রেন্টাল সাইকেল সেবা চালু করতে যাচ্ছি। এর আগেও আমরা সেখানে সার্ভিস দিয়েছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। পার্কিং পয়েন্ট এবং প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন করে দ্রুতই আমরা আমাদের সেবা চালু করতে পারব বলে আশা করছি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে সম্ভাব্য সব উপায়েই আমরা চেষ্টা করছি। পূর্বে এ সেবাটি আমাদের শিক্ষার্থীরা বেশ পছন্দ করেছে। এজন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের শিক্ষার্থীদের আগ্রহের বিষয়ে অবগত করেছি। আশা করি দ্রুতই শিক্ষার্থীদের জন্য সার্ভিসটি চালু করতে পারব।

২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জোবাইক সার্ভিস চালু হয়। এতে একজন ব্যবহারকারীকে মোবাইলে জোবাইক অ্যাপস ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। পরবর্তীতে আইডিতে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করে ইচ্ছামতো সময় অনুযায়ী একটি বাইসাইকেল চালাতে পারেন। প্রথম দিকে সামান্য জটিলতা দেখা গেলেও ধীরে ধীরে অ্যাপটি শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হতে থাকে। তবে করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় জোবাইক বড় আকারের লোকসানে পড়ে সেবা বন্ধ করতে বাধ্য হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

১০

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১১

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১২

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৩

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৪

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৫

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৬

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৭

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৮

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৯

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

২০
X