চবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চবি ভর্তি পরীক্ষায় আবেদন ২ লাখ ৩০ হাজার ছাড়াল

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা দুই লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলমান ছিল।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম আকবর হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৮৬ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৬৮ হাজার ৫০৮ জন। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে ১৬ হাজার ৬২৯ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ৫০ হাজার ৮২৬ জন ভর্তিচ্ছু।

এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৬০৪ জন, বি-২ উপ-ইউনিটে ৪ হাজার ৭৩৭ জন এবং ডি-১ উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ হাজার ৩৮৫ জন।

গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে এবং সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে।

আগামী ২ জানুয়ারি (শুক্রবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে চবি’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X