জবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে হবেই : জবি উপাচার্য 

‘জুলাই দেওয়াল স্মৃতি লিখন’ কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ছবি : কালবেলা
‘জুলাই দেওয়াল স্মৃতি লিখন’ কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ছবি : কালবেলা

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ‘জুলাই দেওয়াল স্মৃতি লিখন’ কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম লিখেছেন, ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে হবেই’।

মঙ্গলবার (৮ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাপ্তি, আক্ষেপ ও পরামর্শ জানতে চেয়ে বাগছাসের এ কর্মসূচির উদ্বোধনীতে এ কথা লেখেন উপাচার্য।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড মো. রইছ উদ্দীন ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক উপস্থিত ছিলেন।

অধ্যাপক রইছ উদ্দিন লেখেন, ‘প্রাপ্তি বলতে স্বস্তির নিঃশ্বাস, আক্ষেপ হলো জুলাই যোদ্ধাদের অনৈক্য, প্রত্যাশা হলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবার ঐকমত্য’।

অধ্যাপক ইমরানুল হক লেখেন, জুলাই মানে গণজাগরণ, জুলাই মানে অনুপ্রেরণা; এসেছি যতদূর যেতে হবে বহুদূর।

এ বিষয়ে জুলাইকে অস্তিত্বের প্রতীক বলে শাখা বাগছাস সভাপতি মো. ফয়সাল মুরাদ বলেন, প্রায় ১ হাজার ৬০০ শহীদ ও হাজারো আহতের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়েছি। আমাদের সব কার্যক্রমে জুলাইকে বাঁচিয়ে রাখতে চাই। ‘জুলাই স্মৃতি দেওয়াল লিখন’ তারই একটি ক্ষুদ্র প্রচেষ্টা।

সব ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের কথা জানিয়ে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রাপ্তি, আক্ষেপ ও পরামর্শ লিখে গিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X