কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই উৎসব পালনের জন্য ২৫০০ টাকা পেল প্রাথমিক স্কুল 

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ পালনের জন্য প্রতিটি বিদ্যালয়কে ২৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বরাদ্দকৃত এই অর্থ ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের ‘অনুষ্ঠান/উৎসবাদি’ খাত থেকে মেটানো হবে।

এতে বলা হয়, ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ উপলক্ষে ৫১৩টি উপজেলায় মোট ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরি প্রদান করা হয়েছে।’

অর্থ ব্যয়ের শর্তাবলি :

এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে বেশ কিছু শর্তারোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

১. সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে।

২. শুধু 'শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান' পালনের উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে। অন্য কোনো উদ্দেশ্যে এই অর্থ ব্যয় করা যাবে না।

৩. কোনো প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

৪. অব্যয়িত অর্থ ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে সমর্পণ করতে হবে।

এই সিদ্ধান্তের ফলে দেশব্যাপী সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিশু শহীদদের স্মরণে’ বিশেষ অনুষ্ঠান আয়োজনে সুবিধা হবে বলে জানিয়েছেন অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X