কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নিয়ে যা জানা গেল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৬৯ হাজার ২৬৫ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা এখন মৌখিক পরীক্ষার অপেক্ষায় আছেন।

এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন সরকারি কর্মচারীরা। তাই নির্বাচনের আগে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা হবে কি না, তা নিয়ে প্রার্থীদের মনে প্রশ্ন জেগেছে।

এ বিষয়ে প্রথামিক শিক্ষা অধিদপ্তর বলছে, আলোচনার মাধ্যমে সময় নির্ধারণ করা হবে। সময়সূচি নির্ধারণ হলে তারা ওয়েবসাইটে প্রকাশ করবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মৌখিক পরীক্ষা কবে শুরু করা হবে সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জেলা প্রশাসকদের (ডিসি) মতামত নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা ব্যস্ত সময় পার করছেন।

নির্বাচনের আগে পরীক্ষার অনুমতি মিলবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবু জেলা প্রশাসকদের মতামত নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তারিখ চূড়ান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

এর আগে গতকাল বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) শর্তসাপেক্ষে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১০

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১১

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১২

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৩

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৪

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৫

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৬

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৭

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৯

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

২০
X