কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি ২৭ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের সরকারি ২৭টি কলেজে নতুন অধ্যক্ষ ও ৫টি কলেজে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা ক্যাডারের ৩২ কর্মকর্তাকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি বা পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল হামিদ, ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. আলাউদ্দিন আল আজাদ ও উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোছাইন নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া খুলনার সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক সাইফুল ইসলাম, ঢাকার সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাদিয়া সোমা সামাদ, খুলনা রূপসা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল হামিদ, বগুড়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যাপক এস এম শফিকুল ইসলাম, কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রামের বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জয়নাল আবেদীন, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু ইমাম মো. রাশেদুন্নবী, চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু রায়হান মো. আশিকুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ মো. ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X