কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

শিক্ষকদের ব্রিফিং। ছবি : সংগৃহীত
শিক্ষকদের ব্রিফিং। ছবি : সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ ঘোষণা দেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি।

খায়রুন নাহার লিপি বলেন, ‘আজ আমরা অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে দীর্ঘ সময় মিটিং করেছি। আমাদের প্রাণের দাবি দশম গ্রেড নিয়ে। এই দাবি আমাদের চলমান থাকবে। দশম গ্রেড থেকে আমরা সরব না। কিন্তু অর্থ ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বাস্তবতার নিরিখে ১১তম গ্রেড দিতে সম্মত হয়েছেন। যেহেতু প্রধান শিক্ষকরা ১০ম গ্রেড পেয়েছেন। তাই সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডকে যুক্তিযুক্ত।’

তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে প্রাথমিক শিক্ষকদের এটিও একটি যুগান্তকারী ফসল। কারণ আমরা ১২তম গ্রেড নিয়ে উৎকণ্ঠায় ছিলাম। কিন্তু সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় লিখিত বক্তব্যের মাধ্যমে আমাদের সুনিশ্চিত করেছে, ১১তম গ্রেড দ্রুততম সময়ের মধ্যে তারা পে-কমিশনকে দেবে। তারপর দ্রুততম সময়ের মধ্যে পে-কমিশন অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর অর্থ মন্ত্রণালয় যতদ্রুত সম্ভব প্রাথমিক সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১০

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১১

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৩

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৪

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৫

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৬

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৯

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

২০
X