কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইসলামিক ব্যাংকিং বিভাগ

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (অনার্স) পর্যায়ে নতুন শিক্ষাবর্ষ থেকে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৪০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উচ্চপদস্থ শিক্ষা কর্মকর্তা ও সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এএসএম মামুনুর রহমান খলিলী ছাড়াও শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অংশ নেন।

নতুন বিভাগ চালুর বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষায় গুণগত পরিবর্তন আনাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য। যোগ্য আলেম তৈরির পাশাপাশি দক্ষ মানবসম্পদ ও সচেতন নাগরিক গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই ইসলামিক ব্যাংকিং বিভাগ চালু করা হচ্ছে।

এ বিষয়ে শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ব্যাংকিং ও আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। নতুন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যুক্ত হওয়ায় মোট বিষয়ের সংখ্যা দাঁড়াল ৭টিতে। বিদ্যমান বিষয়গুলো হলো— আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল-ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১০

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১১

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১২

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৩

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৪

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৫

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৬

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৭

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৮

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

১৯

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

২০
X