কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন ক্লাসের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান বাকবিশিসের 

প্রতীকী। ছবি : সংগৃহীত
প্রতীকী। ছবি : সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের অজুহাতে বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর প্রস্তাবে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গভীর উদ্বেগ প্রকাশ করছে।

সংগঠনের সহ-দপ্তর সম্পাদক মোনাব্বের হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই প্রস্তাবনা বাস্তবায়ন করা হলে শিক্ষার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি সাধিত হবে। এটি শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে ব্যাহত করবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও পিছিয়ে দেবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ মহামারির সময় অনলাইন শিক্ষার অভিজ্ঞতা আমাদের স্পষ্টভাবে দেখিয়েছে যে, বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইন ক্লাস কার্যকর নয়। দেশের অধিকাংশ শিক্ষার্থী, বিশেষ করে গ্রামীণ, দুর্গম, দরিদ্র, শহরাঞ্চলের বস্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর এলাকার শিক্ষার্থীরা ইন্টারনেট, স্মার্টফোন বা ল্যাপটপের মতো প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত। ফলে অনলাইন ক্লাসে তাদের অংশগ্রহণ অসম্ভব হয়ে পড়ে, যা শিক্ষায় বৈষম্যকে আরও বাড়িয়ে তোলে। ব্যবহারিক ও ল্যাবভিত্তিক ক্লাস, যা উচ্চশিক্ষার অন্যতম মূল অংশ, অনলাইনে একেবারেই সম্ভব নয়।

বাকবিশিস মনে করে, জ্বালানি সাশ্রয়ের নামে শিক্ষা খাতকে বলি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার যদি সত্যিকারের জ্বালানি সংকট মোকাবিলা করতে চায়, তাহলে সরকারি অফিস-আদালত, যানবাহন ব্যবস্থাপনা এবং অপ্রয়োজনীয় খাতে সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে। জ্বালানি সাশ্রয়ের জন্য ব্যক্তি পর্যায়ের পরিবহন ব্যবহার সীমিত করে পাবলিক পরিবহন ব্যবহারে গুরুত্বারোপ করা যেতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা অনলাইনে নিয়ে যাওয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার শামিল।

বাকবিশিস নেতারা উল্লেখ করেন সরকার অবিলম্বে অনলাইন ক্লাস চালুর সব সিদ্ধান্ত থেকে সরে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১০

চলন্ত মাইক্রোবাসে আগুন

১১

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১২

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৩

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৪

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৫

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৬

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৮

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

২০
X