কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০২:৩৯ এএম
অনলাইন সংস্করণ

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

নাজিয়া সামান্তা গিয়াস উদ্দিন তাহেরীর এক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। ছবি : সংগৃহীত
নাজিয়া সামান্তা গিয়াস উদ্দিন তাহেরীর এক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। ছবি : সংগৃহীত

সম্প্রতি হিজাব পরে ড্রামস বাজিয়ে সামাজিমাধ্যমে পরিচিতি পাওয়া নাজিয়া সামান্তা এক বক্তব্যে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর এক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান। এসময়, তাহেরী হুজুরকে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন এবং তাঁর ওয়াজ শোনেন বলেও জানান তিনি।

নাজিয়া সামান্তা জানান, একসময় তাহেরী হুজুরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সে সময় তিনি জানতে চেয়েছিলেন সামান্তা কী করেন। জবাবে তিনি পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চার কথাও উল্লেখ করেন। নাজিয়ার দাবি, তখন তাহেরী তার সংগীতচর্চা নিয়ে কোনো আপত্তি জানাননি। বরং নিয়মিত নামাজ আদায়ের পরামর্শ দিয়েছিলেন।

তিনি বলেন, ‘তখন তিনি আমাকে বলেছিলেন, নামাজটা সবসময় পড়বে। আমি যে মিউজিক করি, সেটি শুনেও তিনি কোনো নেতিবাচক মন্তব্য করেননি। এখন ওয়াজে আমাকে নিয়ে বিভিন্ন কথা বলছেন, যা চাইলে তখনই ব্যক্তিগতভাবে বলতে পারতেন।’

নাজিয়া আরও বলেন, ওই সময় তিনি বোরকা পরতেন না এবং হজও করেননি। সাক্ষাতের সময় তার মাথায় শুধু ওড়না ছিল। তার সঙ্গে থাকা এক আত্মীয়ের মাথায় ওড়নাও ছিল না। কিন্তু সে সময় এ বিষয়েও তাহেরী হুজুর কোনো মন্তব্য করেননি বলে দাবি করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনার প্রসঙ্গে নাজিয়া বলেন, ‘উনারা সবাই আমার বড়। তাঁদের প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রলের বিষয় না বানিয়ে, যখন দেখা হয়েছিল তখনই ব্যক্তিগতভাবে বিষয়গুলো বলতে পারতেন।’

তিনি অভিযোগ করে বলেন, তার নাম উল্লেখ করে আলোচনা করার মাধ্যমে জনপ্রিয়তা বা ‘মার্কেট’ পাওয়ার চেষ্টা করা হয়েছে।

তবে সমালোচনার মধ্যেও তাহেরী হুজুরের প্রতি নিজের ইতিবাচক মনোভাবের কথা তুলে ধরেন নাজিয়া। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে তাহেরী হুজুরকে আমার ভালো লাগে। তাঁর ওয়াজ শুনতে ভালো লাগে এবং তিনি একজন মজার মানুষ।’

উল্লেখ্য, সম্প্রতি তাহেরী হুজুরের এক ওয়াজে নাজিয়া সামান্তাকে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের বক্তব্য ঘিরে অনুসারীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১০

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১১

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

১২

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

১৩

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১৪

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

১৬

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

১৭

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

১৮

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

১৯

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X