মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা

ছবি: কালবেলা।
ছবি: কালবেলা।

ঢাকার কেরাণীগঞ্জে মাদকসেবনে বাধা দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক সহযোগী অধ্যাপক ও তার পিতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় এলাকার বাসিন্দারা হামলাকারী এহসানুর হক মাহিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ঘটনার পর থানায় মামলা করতে গেলে তা গ্রহণ না করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিয়ন ইসলাম বলেন, ‘ঘটনার মূল অভিযোগ আমলে না নিয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। এতে অপরাধীর বেরিয়ে যাওয়ার সুযোগ রাখা হয়েছে।’

শুক্রবার (১০ এপ্রিল) অভিযুক্ত মাহিমকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত এহসানুর হক মাহিম (২২) দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের বাড়ির গলিতে আড্ডাবাজি ও মাদক সেবন করে আসছিল। এ বিষয়ে প্রতিবাদ করলে ভুক্তভোগী শিক্ষকের পিতা মো. নজরুল ইসলামকে (৬৭) বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ঘটনার দিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বাড়ির সামনে আড্ডারত অবস্থায় আবারও নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে মাহিম প্রথমে শিক্ষকের পিতাকে মারধর করে। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মেরে বাম চোখের নিচে রক্তাক্ত জখম করে।

পরে সংবাদ পেয়ে ভুক্তভোগী শিক্ষক ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। অভিযোগে বলা হয়, তাকে মাটিতে ফেলে কিল-ঘুসি ও লাঠি দিয়ে আঘাত করা হয়, এতে তার মুখের বাম পাশে জখম হয়। এ সময় তার ব্যবহৃত চশমা খুলে ফেলে দেওয়া হয়।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত উভয়কে খুন-জখমসহ প্রাণনাশের হুমকি দেয়।

এদিকে শিক্ষক ও তার পিতার ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ-এর শিক্ষার্থীরা। তারা শুক্রবার আদালত প্রাঙ্গণে অবস্থান নেন।

ভুক্তভোগী শিক্ষক রাইসুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় তিনি মামলা দায়ের করবেন।

ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘ঘটনার পরদিন পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। আমরা ঘটনাটির গুরুত্ব দিয়ে একটি মামলা নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X