পাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার, ধরা খেলেন ছাত্র

বহিষ্কৃত ছাত্র মো. ইমন । ছবি : কালবেলা
বহিষ্কৃত ছাত্র মো. ইমন । ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে।

অসদুপায় অবলম্বনকারী ওই পরীক্ষার্থীর নাম মো. ইমন। তার রোল নম্বর ১৫২৩৪৯। তিনি রাজশাহী জেলার পুঠিয়া থানার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে জানা গেছে, সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হওয়ার পর হলের দায়িত্বে থাকা শিক্ষক ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। তাকে তল্লাশি করে তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যাওয়া হয়।

মো. ইমন নামের ওই শিক্ষার্থী বলেন, ‘আমি মোবাইল ফোন নিয়ে এসেছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর মিলাতে চেয়েছি। কিন্তু তা করতে পারিনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান খান বলেন, ‘পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তাকে আটক করে মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকে বহিষ্কার করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X