কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আইইএলটিএসে ৭ থাকলেই আমেরিকায় স্কলারশিপ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশের শিক্ষকদের জন্য সুখবর। আমেরিকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানোর জন্য বৃত্তির সুযোগ আসছে। ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাস্টিস্ট্যান্ট (এফএলটিএ) প্রোগ্রামের আওতায় এ বৃত্তি দেওয়া হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাস্টিস্ট্যান্ট (এফএলটিএ) শিরোনামে এ শিক্ষা কার্যক্রমের জন্য আবেদন আহ্বান করেছে আমেরিকা।

ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমেরিকার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় এই ফুলব্রাইট প্রোগ্রাম পরিচালনা করছে।

ওই প্রোগ্রামে আমেরিকায় যাওয়া ফেলোরা আমেরিকান ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। ফুলব্রাইটে অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ভাষার ক্লাসে সহায়তা করতে পারবেন। ২০০৬ সাল থেকে প্রায় ৫০ জন বাংলাদেশি শিক্ষাবিদ এই মর্যাদাপূর্ণ শিক্ষা বিনিময়ে অংশগ্রহণ করেছেন।

এ বৃত্তির জন্য আবেদন করতে কিছু শর্তের কথা জানিয়েছে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস।

  • বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
  • বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • ইংরেজিতে পারদর্শী হতে হবে।
  • টোফেলে ন্যূনতম ৮০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম সাত স্কোর থাকতে হবে।
  • আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে।

আবেদন পদ্ধতি

  • অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
  • একাডেমিক নম্বরপত্র।
  • তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র আপলোড/উপস্থাপন করবেন।
  • একাডেমিক রেকর্ডবিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)।
  • টোফেল/আইইএলটিএসের স্কোরের সনদ।

আবেদন শেষ কবে

আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X