‎ জবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়ের মধ্যে সম্পূরক বৃত্তি না দিলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে : জবি ছাত্রশক্তি

বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ। ছবি : কালবেলা
বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ। ছবি : কালবেলা

‎ নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদান না করা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শাখা জাতীয় ছাত্রশক্তি।

রোববার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ।

তিনি বলেন, সরকার সম্পূরক বৃত্তি দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। প্রশাসন দাবি করলেও বাস্তবে এখনো সম্পূরক বৃত্তির অর্থ ছাড় হয়নি। এতে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে বৃত্তি দিতে ব্যর্থ হলে বর্তমান প্রশাসনের পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রয়োজনে সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে যেখানে বৃত্তি আটকে আছে, সেখানে গিয়েই শিক্ষার্থীদের অধিকার আদায় করা হবে।

এ সময় শাখা ছাত্রশক্তির মূখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, আবাসন সংকট ও জকসু দুটিই শিক্ষার্থীদের প্রয়োজন, তবে সম্পূরক বৃত্তি হাজারো দরিদ্র শিক্ষার্থীর জন্য বেশি জরুরি। তিন হাজার টাকার এই সহায়তা অনেক শিক্ষার্থীর মাসিক ব্যয়ের বড় অংশ জোগায়। তাই দ্রুত বৃত্তির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

এ সময় শাখা ছাত্রশক্তির সদস্য সচিব শাহীন মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X