কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:২১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ধাপে শিক্ষার্থী পায়নি ৪১৩ কলেজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছরের একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হয়েছে।

ফল বিশ্লেষণে দেখা গেছে, ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো পছন্দের কলেজে স্থান পায়নি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪১৮। এ ছাড়া একজন শিক্ষার্থীও পায়নি ৪১৩টি কলেজ, আর ১০টি কলেজে কোনো আবেদনই করা হয়নি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, পাশাপাশি কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে দ্বিতীয় ধাপের আবেদনের সুযোগ শেষ হয়েছিল ২৫ আগস্ট। এ ধাপে সুযোগ পাচ্ছেন মূলত তারা, যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেনি, আবেদন করেও মনোনয়ন পায়নি অথবা মনোনীত কলেজ বাতিল করেছিল। মনোনীত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট রাতে চলতি বছরের একাদশ শ্রেণির (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়। ওই ধাপে মোট ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ৫ হাজার ৭৬৫ জন শিক্ষার্থীও কলেজে ভর্তির মনোনয়ন পায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X