কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১১:১৬ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রাগে জয়ার চেয়ে কম যান না মেয়ে

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন, তার মেয়ে ও নাতনি। ছবি : সংগৃহীত
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন, তার মেয়ে ও নাতনি। ছবি : সংগৃহীত

সংবাদমাধ্যমে মাঝেমধ্যেই রুদ্রমূর্তিতে দেখা যায় বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনকে। রুক্ষ স্বভাবের জন্য বলিউডে বেশ পরিচিতি আছে তার। প্রায়ই মেজাজ হারান তিনি। কিন্তু তার মেয়ে যে তাকেও রাগের মাপকাঠিতে ছাড়িয়ে যাবেন তা হয়তো বুঝতে পারেননি জয়া।

বচ্চন পরিবারের কন্যা হয়েও অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন শ্বেতা বচ্চন নন্দা। পড়াশোনার শেষে ১৯৯৭ সালে শিল্পপতি নিখিল নন্দাকে বিয়ে করেন তিনি। নিজের সন্তানদেরও শাসনে-ভালোবাসায় মুড়িয়ে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন শ্বেতা। কিন্তু রাগের মাত্রা পরিমাপ করা হলে সেখানে জয়াকেও টেক্কা দিয়ে ফেলেন শ্বেতা।

সোমবার (২২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মেয়ের সঙ্গে অশান্তি নিয়ে কথা বলেন শ্বেতা। তার মেয়ে নব্যা নাভেলি নন্দকে যতটা সম্ভব সাবধানে রাখেন শ্বেতা। কিন্তু নব্যার নেওয়া একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি শ্বেতা। তা নিয়ে মা-মেয়ের অশান্তিও হয়। শ্বেতা তার মেয়ের ওপর রেগে গিয়ে তুমুল ঝামেলা করেন।

সাক্ষাৎকারে শ্বেতা জানান, নব্যা তার নাভিতে ফুটো (বেলি পিয়ার্সিং) করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে কথা বাড়িতে জানালে আপত্তি জানান শ্বেতা।

তবে শ্বেতার আপত্তি সত্ত্বেও নিজের নাভিতে ফুটো করেন নব্যা। তা জানাজানির পর শ্বেতা রেগে গিয়ে বাড়িতে অশান্তি করেন। পরে এক রকম জোর করে নব্যার নাভির ফুটো বন্ধ করিয়ে দেন শ্বেতা। সেই সময় নব্যার সঙ্গে তার তুমুল অশান্তি হয় বলে জানান শ্বেতা।

কর্ণ জোহর সঞ্চালিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জয়ার সঙ্গে তার সম্পর্কের কথা জানান শ্বেতা। সেখানে তিনি বলেন, মা জয়ার সঙ্গে তার ঝগড়া হয়। তবে জয়া বলেন, আমরা ঝগড়া করি না। আমরা রেগে যাই।

জয়ার মন্তব্যের জবাবে শ্বেতা বলেন, মা, আমরা ঝগড়া করি। স্বীকার করো।

পরে কর্ণকে উদ্দেশ করে শ্বেতা জানান, ফোন রাখা নিয়েও অশান্তি করেন জয়া।

শ্বেতা বলেন, মায়ের সঙ্গে যদি ফোনে ঝগড়া হয়, আমি রাগারাগি করে মাঝেমধ্যে ফোন কেটে দিই। তা নিয়েও মা ঝামেলা করেন।

তিনি বলেন, আমার ফোন রাখার পর মা আমাকে আবার ফোন করে। বয়সে ছোট হয়ে কী করে আমি মায়ের মুখের ওপর ফোন কাটার সাহস পাই তা নিয়ে প্রশ্ন করে।

শ্বেতার দাবি, তার সন্তান কাদের সঙ্গে মিশছে, কে তার সন্তানদের ভালো চান, কে খারাপ চান সবই বুঝতে পারেন শ্বেতা। সেই মতোই সন্তানদের পরামর্শও দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১২

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৩

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৪

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মমতাজের জামিন বহাল

১৭

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৮

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৯

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

২০
X