বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

মারামারি করতে গিয়ে গুরুতর আহত অজয় দেবগন!

অজয় দেবগন। ছবি : সংগৃহীত
অজয় দেবগন। ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ‘সিংহম’। রোহিত শেট্টির এই ‘কপ ইউনিভার্স’ তথা পুলিশ ব্রহ্মাণ্ডের সূত্রপাত বলিউড অভিনেতা অজয় দেবগনের হাত ধরে। ২০১১ সালে মুক্তি পায় ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম ছবি, ‘সিংহম’। বক্স অফিসে ব্যবসায়িক সাফল্যের পর ২০১৪ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি ‘সিংহম রিটার্নস’। ২০১৪ সালে ‘সিংহম রিটার্নস’-এর এক দশক পরে, ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে ‘সিংহম ৩’ তথা ‘সিংহম আগেন’।

শুটিং চলছিল মুম্বাইয়ের ভিলে পার্লেতে। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অজয়। এই দৃশ্য করতে গিয়ে ঘটে বিপত্তি। গুরুতর চোট পান এ অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, একটি মারামারির দৃশ্যে অভিনয় করার সময় ভুল করে অজয়ের চোখে আঘাত লাগে। পরিচালক রোহিত শেট্টি যখন অন্য দৃশ্যের শুটিং করছিলেন, তখন অজয় বিশ্রাম নেন। তার পরপরই শুটিং শুরু করেন অভিনেতা, এই আঘাতের কারণে এ অভিনেতা এবং অন্যদের শিডিউলের কোনো প্রভাব পড়েনি। বিশ্রাম নিয়েই সেটে ফেরেন তিনি। ফের পুরোদমে শুরু হয় শুটিং।

গত মাসে ‘সিংঘম অ্যাগেইন’ এর অজয় দেবগনের ফার্স্ট লুক প্রকাশ পায়। পোস্টারে অজয়কে রাগী অবতারে দেখা যাচ্ছে, তিনি সিংহের মতো গর্জন করছেন। এ ছবিতে অজয়ের পাশাপাশি দেখা যাবে রণবীর সিং (সিম্বা), অক্ষয় কুমারকেউ (সূর্যবংশী)। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X