কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙা প্রেম জোড়া লাগছে অর্জুন-মালাইকার

অর্জুন কাপুর ও মালাইকা অরোরা । ছবি : সংগৃহীত
অর্জুন কাপুর ও মালাইকা অরোরা । ছবি : সংগৃহীত

বলিউডের প্রেম, বিচ্ছেদ আর পুনর্মিলনের গল্প যেন রুপালি পর্দাকেও হার মানায়। অর্জুন কাপুর ও মালাইকা অরোরার দীর্ঘদিনের আলোচিত প্রেম যেমন ছিল ‘ওপেন সিক্রেট’, তেমনি তাদের হঠাৎ বিচ্ছেদ ছিল একেবারে ঝড়ো অধ্যায়। সম্পর্ক ভাঙার পর অর্জুনের প্রকাশ্য স্বীকারোক্তি যেন দিয়েছিল সেই প্রেমকাহিনির করুণ পরিণতি। এরপর নেমে আসে দীর্ঘ নীরবতা। তবে সেই নীরবতা এবার দূর হলো মালাইকার এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। তাহলে আবারও কি জোড়া লাগছে তাদের ভাঙা সম্পর্ক? এ নিয়ে বলিউডে ফের জমছে গুঞ্জনের ঢেউ।

রোববার (১৫ জুন) অভিনেত্রী তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, নিজের বাড়িতে অলস দুপুর কাটাচ্ছেন। প্রথম ছবিতে ঢোলাঢালা পোশাক পরে চেয়ারে বসে আছেন। দ্বিতীয় ছবিতে বেশ কিছু খাবারের ছবি দেখা যায়। তৃতীয়-চতুর্থ ছবিতেও বাড়ির ড্রয়িংরুম দেখা যায়। তাছাড়া আরও দুটো ছবিতে বিভিন্ন দৃশ্য দেখা যায়। বরাবরের মতো প্রিয় তারকার ছবিতে অসংখ্য মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন। এই অসংখ্য মানুষের তালিকায় রয়েছেন অভিনেতা অর্জুন কাপুরও। এরপরই মালাইকার সঙ্গে ভাঙা প্রেম জোড়া লাগার গুঞ্জন শুরু হয়।

নেটিজেনদের মতে, তিক্ততা ভুলে দুজন দুজনার কাছে ফিরেছেন মালাইকা-অর্জুন। তবে বিষয়টি চর্চায় পরিণত হলেও এ নিয়ে বরাবরের মতো নীরব এই প্রেমিক যুগল।

মালাইকার বয়স এখন ৫১ বছর আর অর্জুন কাপুরের ৩৯। অসম বয়সের কারণেও নিন্দার মুখে পড়েছেন তারা। এর আগে একাধিকবার এ সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন চাউর হয়েছে। তবে এসব উড়িয়ে একসঙ্গে ডেটে গিয়ে সবাইকে চমকে দিয়েছেন।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি।

২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X