মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

থানায় ঢুকে পুলিশ সদস্যের ওপর হামলা

গ্রেপ্তার বাহাদুর হোসেন বাদল। ছবি : কালবেলা
গ্রেপ্তার বাহাদুর হোসেন বাদল। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে বাহাদুর হোসেন বাদল নামের এক যুবক। এ ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার বাহাদুর হোসেন বাদল (১৯) থানা সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে আগে থেকেই গরু নিয়ে প্রবেশে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা পুলিশের নিষেধের তোয়াক্কা না করে মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে থানার ভেতরে প্রবেশ করে।

এ সময় চৌদ্দগ্রাম থানার পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম অভিযুক্ত বাদলকে গরু নিয়ে থানায় প্রবেশে আবারও নিষেধ করে। এতে বাদল ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দা দিয়ে শরিফুলের শরীরে আঘাত করে। একপর্যায়ে দা দিয়ে শরিফুলের মাথায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয় পুলিশ সদস্য শরিফুল। পরে পুলিশ সদস্যরা এসে বাদলকে আটক করে থানার ভেতরে নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম বলেন, বাদল গত কয়েক বছর ধরে থানা এলাকায় গরু নিয়ে প্রবেশ করে। গরু থানার আশপাশের গাছপালা খেয়ে ফেলায় বাদলকে একাধিকবার নিষেধ করলেও সে কোনো তোয়াক্কা করেনি। মঙ্গলবার বিকেলে গরু নিয়ে মূল গেট দিয়ে বের হওয়ার সময় পুলিশ সদস্য শরিফুল তাকে নিষেধ করে। এ সময় সে ক্ষিপ্ত হয়ে শরিফুলকে দা দিয়ে কুপিয়ে আঘাত করে। পরে পুলিশ সদস্যরা ঘাতক বাদলকে আটক করে।

তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় বাদলের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাদলকে আদালতে সোপর্দ করার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X