কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১২:২৭ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০২:০২ এএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীতে ফোটানো হচ্ছে আতশবাজি-পটকা-ফানুস

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

নিষেধাজ্ঞা অমান্য করে খ্রিষ্টীয় ২০২৬ সালকে বরণ করতে রাজধানীর আকাশে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো হচ্ছে। রাত ১২টা বাজতেই বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে।

ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার আকাশে আতশবাজি, পটকা ফোটাতে দেখা গেছে। এবার রাত ১১টা থেকে পটকা ফাটানো শুরু হয়। তবে এবার ফানুস সংখ্যায় কম।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে।

এ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নির্দেশনায় বলা হয়, শোক পালনকালীন ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

কিন্তু পুলিশের কিন্তু সব নিষেধাজ্ঞা ভেঙে বরাবরের মতো এবারও খ্রিষ্টীয় নতুন বছরকে উদযাপনে সবকিছুরই আয়োজন ছিল। শোকের আবহ ও এসব বিধিনিষেধের মধ্যেও বুধবার রাতে ঢাকার আকাশে বিভিন্ন স্থানে রঙিন আলোর ঝলকানি, ফানুস ও গ্যাস বেলুন দেখা গেছে।

নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে এবারও শব্দ ও বায়ুদূষণের বিষয়টি উপেক্ষিত হয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে মুমূর্ষু রোগী, বাসাবাড়িতে থাকা বয়োবৃদ্ধ ও শিশুরা আতশবাজির বিকট শব্দে দুর্ভোগে পড়েছে। শব্দদূষণ আর বিরক্তি থেকে রক্ষা পেতে অনেকে ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ বিষয়ে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এর আগে ২০২২ সালে তানজীম উমায়ের নামে মাত্র সাড়ে চার মাস বয়সী এক শিশু আতশবাজির বিকট শব্দে কেঁপে উঠে অসুস্থ হয়ে মারা যায়। সে বছর নববর্ষের রাতে আতশবাজি-পটকার শব্দে কেঁপে উঠছিল শিশুটি। শত চেষ্টা করেও ছেলেকে আরা বাঁচাতে পারেননি বাবা ইউসুফ রায়হান ও মা তানিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X