বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনের ১৭ মাস পর মামলা, আসামি ১২০

বাঁ থেকে- সবুজ চৌধুরী, শুভ কুমার ও সাজ্জাদ হোসেন পল্লব। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- সবুজ চৌধুরী, শুভ কুমার ও সাজ্জাদ হোসেন পল্লব। ছবি : সংগৃহীত

বগুড়ায় জুলাই আন্দোলনের ঘটনায় আরও একটি মামলা দায়ের হয়েছে। শহরের ঝাউতলা এলাকায় গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ঘটনার প্রায় ১৭ মাস পর সোমবার রাতে মামলা করেন জুলাই যোদ্ধা বগুড়ার কাহালু উপজেলার শিলকওড় গ্রামের মাছুদুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহ।

বগুড়া সদর থানায় দায়ের করা এ মামলায় তিন সাংবাদিকসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দেড়শ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

মামলায় যেসব সাংবাদিকের নাম রয়েছে, তারা হলেন বগুড়ার শেরপুর উপজেলার দৈনিক প্রথম আলোর প্রতিনিধি শ্রী সঞ্জীব কুমার ওরফে সবুজ চৌধুরী, দৈনিক চাঁদনী বাজারের শেরপুর প্রতিনিধি শ্রী শুভ কুমার এবং দৈনিক প্রভাতের আলো পত্রিকার ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন পল্লব।

এ ছাড়া মামলায় যাদের নাম উল্লেখযোগ্য আসামি হিসেবে রয়েছে, তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ এবং তার ছেলে হাসিবুল হাসান সুরুজ।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ৪ আগস্ট বগুড়া শহরের বাউতলা, কবি নজরুল ইসলাম সড়কে সরকারবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও জনতা মিছিল নিয়ে সাতমাথার দিকে যাচ্ছিল। ওই সময় অভিযুক্তরা একত্র হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মামলার বাদী আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরবর্তী সময়ে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। ওসি মনিরুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X