বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘থ্রি ইডিয়েডস’ নিয়ে যা বললেন মাধবন

আর মাধবন I ছবি : সংগৃহীত
আর মাধবন I ছবি : সংগৃহীত

বলিউডের পর্দায় যে ছবি একবার হাসিয়েছে, আবার চোখ ভিজিয়েছে, সে স্মৃতি কি সত্যিই মুছে যায়? ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির কালজয়ী ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’ আজও দর্শকের হৃদয়ে অটুট। ব়্যাঞ্চো, রাজু আর ফারহানের বন্ধুত্ব, জীবনের অর্থ খোঁজার সেই যাত্রা পেরিয়ে কেটে গেছে দীর্ঘ ১৫ বছর। আর ঠিক তখনই, স্মৃতির দরজায় নতুন করে কড়া নাড়ছে এক উত্তেজনাকর প্রশ্ন—ফিরছে কি তবে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল? এবার এ বিষয়ে মুখ খুললেন ফারহান খ্যাত বলিউড তারকা আর মাধবন।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে মাধবন বলেন, আপাতত এমন কোনো পরিকল্পনা নেই। ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে নতুন করে শুরু করা বেশ চ্যালঞ্জিং।

তিনি মজা করে আরও বলেন, ‘আমরা এখন আর কলেজের সেই তরুণ ছাত্র নই। বয়সের ছাপ আমাদের চেহারায় স্পষ্ট। তাই গল্পের প্রেক্ষাপট কী হবে, সেটা ভাবার বিষয়। কেবল জনপ্রিয়তাকে পুঁজি করে সিক্যুয়েল বানালে মূল ছবির আবেদন নষ্ট হতে পারে।’ তবে রাজকুমার হিরানির সঙ্গে ফের কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও তা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলই হতে হবে এমনটা মনে করেন না ‘ফারহান’ খ্যাত এই তারকা।

অন্যদিকে, বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ‘ব়্যাঞ্চো’ চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ উল্লেখ করে তিনি বলেন, ‘ভক্তদের ভালোবাসা আজও আমাকে সিক্ত করে। তবে বাস্তব হলো, এখন পর্যন্ত সিক্যুয়েলের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা চিত্রনাট্য আমার কাছে আসেনি।’

তিনি আরও বলেন, ‘যদি সত্যিই অসাধারণ কোনো গল্প পাওয়া যায়, তবেই সিক্যুয়েল করা সম্ভব। এখন যা শোনা যাচ্ছে, তার পুরোটাই কেবল গুঞ্জন।’ বন্ধুত্ব, পড়াশোনার চাপ আর স্বপ্নের পেছনে ছোটার অনুপ্রেরণা জোগানো এই ছবিতে আরও অভিনয় করেছিলেন শরমন যোশী ও কারিনা কাপুর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X