স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির নজরদারিতে নোয়াখালীর কোচ

নোয়াখালী এক্সপ্রেস লোগো। ছবি : সংগৃহীত
নোয়াখালী এক্সপ্রেস লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে নোয়াখালী এক্সপ্রেসের ডাগআউটে কাজ করছেন নিয়াজ খান। আগের আসরে ঢাকা ক্যাপিটালসের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে যুক্ত থাকলেও এবার তিনি সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। নতুন দল মাত্র তিন ম্যাচ খেলতেই তাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন, আর সেখান থেকেই বিষয়টি পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টিগ্রিটি ইউনিটের টেবিলে।

নিয়াজ খান নিজেকে বহুবার বড় পর্যায়ের অভিজ্ঞতাসম্পন্ন বলে দাবি করে এসেছেন। তিনি বিভিন্ন সময়ে জানিয়েছেন, আফগানিস্তানের ক্রিকেট কাঠামোতে প্রতিভা খোঁজার কাজ করেছেন, এমনকি এশিয়া কাপের সময়ও তাদের সঙ্গে ছিলেন। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই দাবির সত্যতা অস্বীকার করেছে। এ পরিস্থিতিতে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়েছে বিসিবি এবং অ্যালেক্স মার্শালের নেতৃত্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিসিবির অধীনে একটি স্বতন্ত্র ইন্টিগ্রিটি কমিটি কাজ করছে এবং তারা ইতিমধ্যেই একাধিক দলের ক্ষেত্রে সিদ্ধান্তও দিয়েছে। প্রয়োজনে দলের স্বার্থে কাউকে ডাগআউট বা টিম ম্যানেজমেন্ট থেকে সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের বিষয়কে হালকাভাবে দেখার সুযোগ নেই এবং বোর্ড ‘জিরো টলারেন্স’ নীতিতেই এগোচ্ছে। ক্রিকেটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও তিনি স্পষ্টভাবে তুলে ধরেন।

নিয়াজ খানকে ঘিরে তৈরি হওয়া স্পষ্টতা এবং বিসিবির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে আলোচনা থেকে যাচ্ছে বলেই মনে করছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X