কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

লস অ্যাঞ্জেলসে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

আমেরিকার ক্যালিফোর্নিয়া বিএনপির সার্বিক তত্ত্বাবধানে লস অ্যাঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকাবহ এই ধর্মীয় আয়োজনে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান তাদের সংক্ষিপ্ত বক্তব্যে দেশনেত্রীর জন্য প্রবাসী ভাইদের কাছে দোয়া চান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল কাজী জাবেদ ইকবাল এবং তার প্রতিনিধিদল। গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের সার্বিক আয়োজন করে ক্যালিফোর্নিয়া বিএনপি। জানাজা পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম। দোয়া পরিচালনা করেন মাহমুদ হোসাইন।

বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। রাজনীতির আকাশে যিনি ছিলেন দৃঢ়তা ও নেতৃত্বের প্রতীক, ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১০

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১১

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১২

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৫

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৬

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৭

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৮

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৯

চরিত্র হনন: এক নীরব ঘাতক

২০
X