বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

তরুণ অভিনেতার সঙ্গে কারিনার প্রেম

কারিনা কাপুর খান । ছবি : সংগৃহীত
কারিনা কাপুর খান । ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। পর্দায় হোক বা বাস্তব জীবনে, সাহস যেন তার দ্বিতীয় পরিচয়। নিঃসন্দেহে বলিউডের অন্যতম নির্ভীক অভিনেত্রী তিনি। চরিত্র যেটাই হোক,অভিনয়ে নিজস্ব ছাপ রেখে যান এই সুন্দরী। তবে এ বার যেন সমস্ত সীমা ছাড়িয়ে গেলেন। নতুন এক সিনেমায় ‘হাঁটুর বয়সি’ তরুণ এক অভিনেতার সঙ্গে পর্দায় প্রেমে জড়াতে চলেছেন তিনি। বয়সের ফারাককে বুড়ো আঙুল দেখিয়ে, কারিনা এবার ভালোবাসার এমন গল্প শোনাবেন, যা চমকে দেবে দর্শকদেরও।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন এই সিনেমায় কারিনাকে এক ভূতের চরিত্রে দেখা যাবে। আর এই চলচ্চিত্রের চিত্রনাট্যে নাকি রয়েছে নানা চমক যা ভৌতিক ছবির ক্ষেত্রে একেবারেই নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এই সিনেমার গল্প লিখেছেন হুসাইন দালাল। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র ১’ ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। ইতিমধ্যেই এই ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সিনেমার নাম এবং বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই প্রকাশ হয়নি। কারিনাকে সবশেষ দেখা যায় রহিত শেঠি পরিচালিত 'সিংহাম এগেইন' সিনেমায়। যেখানে তিনি অজয় দেবগণের বিপরীতে অভিনয় করেছেন। তার পাশাপাশি আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, রণবীর সিংসহ অনেকে।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’ ছবির প্রথম ঝলক। সেই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সারা অর্জুন। কিন্তু পর্দায় রণবীর ও তার বয়সের ব্যবধানের কারণে ইতোমধ্যে সৃষ্টি হয়েছে বিতর্ক।

এ ছাড়া ‘সিকান্দার’ ছবিতেও রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধায় কটাক্ষের শিকার হতে হয়েছিল সালমান খানকে। একই বিতর্কে জড়িয়েছেন আমির খানও। ‘সিতারে জ়ামিন পার’ ছবিতে জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুটি বেঁধে বিতর্কে জড়িয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১০

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১১

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১২

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৩

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৪

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৫

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৬

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৭

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৮

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৯

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

২০
X