বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে এলো কারিনার সৌন্দর্যের গোপন রহস্য

কারিনা কাপুর খান । ছবি : সংগৃহীত
কারিনা কাপুর খান । ছবি : সংগৃহীত

বলিউডের চিরকালীন রুচিশীল ও ট্রেন্ডসেটার কারিনা কাপুর খান যেন জানেন কীভাবে ঐতিহ্য আর আধুনিকতাকে নিখুঁতভাবে মিশিয়ে দিতে হয়। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত ফেবল অ্যান্ড মেন-এর এক্সক্লুসিভ ইভেন্টে এই নায়িকা হাজির হয়েছিলেন এক অনন্য দীপ্তি নিয়ে। হেয়ারকেয়ার ব্র্যান্ডটির প্রথম গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে কারিনা কথা বলেছেন এমিরেটস ওম্যান-এর সঙ্গে—যেখানে উঠে এসেছে তার চুলের যত্নের রুটিন, সৌন্দর্যচর্চার দর্শন এবং সেই ছোট ছোট বিলাস, যা বিদেশের মাটিতেও তাকে মুম্বাইয়ের ঘরোয়া উষ্ণতা মনে করিয়ে দেয়।

কারিনার ভাষায়, ফেবল অ্যান্ড মেন-এর সঙ্গে তার এই সহযোগিতার মূলেই রয়েছে ভারতীয় ঐতিহ্যের প্রতি এক যৌথ ভালোবাসা। আমার মনে হয়, এটা ঐতিহ্যের মধ্যে নিহিত। তাই এটা আমার জন্য একেবারে তাৎক্ষণিক সংযোগের মতো, যা আমি সত্যিই ভালোবাসি। ভারত এখন বিশ্বের দিকে এগোচ্ছে, আর আমরা আমাদের ভারতীয় ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরছি—সেটাই ফেবল অ্যান্ড মেন ভালোবেসে। ‘

নিজের প্রিয় পণ্য সম্পর্কে জানতে চাইলে কারিনা তৎক্ষণাৎ বলেন, ‘মহা মেন হেয়ার অয়েল’। এটা আসলে একধরনের পোস্ট-ওয়াশ হেয়ার অয়েল, যা আমি খুব পছন্দ করি এবং সব সময় সঙ্গে রাখি।‘

অভিনয় জীবনের কারণে প্রতিদিন মেকআপ, আলো, রোদ আর পণ্যের সংস্পর্শে থাকা কারিনার জন্য চুলের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে তিনি বলেন, ‘নিয়মিত তেল ম্যাসাজ আর সঠিক হেয়ার অয়েল ব্যবহারই আসল কথা। বিশেষ করে আমার মতো অভিনেত্রী, যে প্রায় সারাক্ষণ রোদে থাকে, তার জন্য ফেবল অ্যান্ড মেন-এর হোলি রুটস হেয়ার অয়েল সত্যিই দারুণ কাজ করে।‘

তবে সৌন্দর্যচর্চায় সরলতাই তার মন্ত্র। তার কথায়, আমি কখনো মেকআপ তুলে না রেখে ঘুমাই না, এমনকি ভোর ৪টাতেও না ।‘

স্কিন কেয়ার না মেকআপ কোনটা বেশি প্রিয়, এমন প্রশ্নে হাসতে হাসতে কারিনা বলেন, ‘দুটোই, কারণ তারা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।‘

বর্তমানে কারিনা ব্যস্ত রয়েছেন মেঘনা গুলজার পরিচালিত তার নতুন ছবি ‘দায়রা’র শুটিংয়ে, যেখানে তার সহ-অভিনেতা দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা প্রিথ্বিরাজ সুকুমারন। কাজ, পরিবার আর নিজেকে যত্নে রাখার ভারসাম্যে কারিনা কাপুর খান আজও বলিউডের সেই চিরকালীন সৌন্দর্য। যিনি জানেন, স্টাইল মানে শুধু বাহ্যিকতা নয়, এটা এক জীবনদর্শন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X