মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২:০৪ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সাইফ-কারিনার দুই ছেলের রক্তে মিশে আছে রবীন্দ্রনাথ ঠাকুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দুই ছেলে তৈমুর ও জেহ। তাদের শুধু স্টার কিড বললে ভুল হবে। এই দুই খুদে তারকার শিরায় বইছে এমন এক ঐতিহ্য, যেখানে জড়িয়ে আছে বাংলা সাহিত্যের মহারথী রবীন্দ্রনাথ ঠাকুর, ক্রিকেট কিংবদন্তি মনসুর আলি খান পতৌদি এবং ভারতীয় সিনেমার পথিকৃৎ রাজ কাপুরের নাম!

রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তের সম্পর্ক?

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি। সাইফের মা অভিনেত্রী শর্মিলা ঠাকুরের দাদির দিক থেকে তাদের পরিবারের রক্তের সম্পর্ক আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। শর্মিলার ঠাকুমা ছিলেন রবীন্দ্রনাথের ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি। এই হিসেবে তৈমুর ও জেহ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র হন।

অন্যদিকে তৈমুরের দাদা মনসুর আলি খান পতৌদি ছিলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আর দাদিমা শর্মিলা ঠাকুর এক সময়ের জনপ্রিয় বলিউড নায়িকা। মা কারিনা কাপুর এসেছেন কাপুর পরিবারের রঙিন দুনিয়া থেকে। দাদা রাজ কাপুর, পরদাদা পৃথ্বীরাজ কাপুর—সবাই ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের উজ্জ্বল তারকা।

এক সাক্ষাৎকারে সাইফ আলি খান বলেন, ‘তৈমুর একদম জেনেটিক ট্রেজার। ওর মধ্যে রবীন্দ্রনাথ, রাজ কাপুর, মনসুর আলি খান আর ভোপালের ইতিহাস সব মিলেমিশে আছে। এটা আমি নিজেও বিশ্বাস করতে পারি না।’

এ কথাতেই স্পষ্ট যে নিজের সন্তানদের বংশগৌরব নিয়ে কতটা গর্বিত এ বাবা। তৈমুর আর জেহ হয়তো এখনো ছোট, কিন্তু তাদের পারিবারিক ইতিহাস যেন এক বিশাল মহাকাব্য। সাহিত্য, সিনেমা, খেলাধুলা আর রাজনীতির সেরা নামগুলো যাদের রক্তে বইছে—তাদের ভবিষ্যৎ নিয়ে উৎসাহ না দেখিয়ে উপায় আছে?

সূত্র: এই সময় অনলাইন

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X