বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

আইনি বিপাকে কঙ্গনা

কঙ্গনা রানাউত । ছবি : সংগৃহীত
কঙ্গনা রানাউত । ছবি : সংগৃহীত

আবারও খবরের শিরোনামে বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। নানা কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। কিন্তু এবার পড়েছেন আইনি জটিলতায়। এক বেফাঁস মন্তব্যের জেরে আইনি বিপাকে জড়িয়েছেন কঙ্গনা। যার ফলে এই অভিনেত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় পাঞ্জাবের এক আদালতে হাজিরা দিতে হবে কঙ্গনাকে।

২০২০-২১ সালে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে কৃষক আন্দোলনের সময় কঙ্গনার মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল এক বিতর্ক। সেই সময় পাঞ্জাবের ভটিন্ডা জেলার বাহাদুরগড় জনদিয়ানের ৭৩ বছর বয়সি মহিন্দর কৌর নামক এক বৃদ্ধা আন্দোলনে অংশ নেন। কঙ্গনা সেই বৃদ্ধের ছবি শেয়ার করে লেখেন, তিনি নাকি শাহিনবাগের আন্দোলনে অংশ নেওয়া বিলকিস বানুর মতো এবং এমন মানুষকে মাত্র ১০০ টাকার বিনিময়ে প্রতিবাদে নিয়ে আসা যায়।

এই মন্তব্যকে কেন্দ্র করে ২০২২ সালে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। আদালত তার বিরুদ্ধে সমনও জারি করে। পরে কঙ্গনা পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে গিয়ে মামলা খারিজের আবেদন জানান। কিন্তু শুক্রবার আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

হাইকোর্ট জানায়, অভিনেত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো খণ্ডনযোগ্য নয়। ফলে তাকে পাঞ্জাবের স্থানীয় আদালতে হাজিরা দিতেই হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়োডাটায় এখনও ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১০

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১১

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১২

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১৩

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৪

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৫

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৭

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৮

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৯

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

২০
X