বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

জুবিনকে নিয়ে যা লিখলেন কঙ্গনা

জুবিন গর্গ ও কঙ্গনা রানাউত । ছবি : সংগৃহীত
জুবিন গর্গ ও কঙ্গনা রানাউত । ছবি : সংগৃহীত

বিতর্ক তার ছায়াসঙ্গী, আর কঙ্গনা রানাউতের নাম মানেই নতুন আলোচনার ঝড়। সিনেমা থেকে সংসদ,যেখানেই থাকুন না কেন, নিজের মতামত জানাতে কখনও পিছপা হন না তিনি। গায়ক জুবিন গর্গের হঠাৎ মৃত্যুতে যখন গোটা দেশ শোকে স্তব্ধ, তখন ৬ দিন পরে নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। আর তার সেই আবেগঘন পোস্ট ঘিরেই ফের তীব্র চর্চা শুরু বিনোদন মহলে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জুবিন ও কঙ্গনা, দুজনেরই বলিউড ক্যারিয়ার শুরু হয় ২০০৬ সালে, ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে। এক দিকে কঙ্গনা ওই ছবির নায়িকা, অন্য দিকে জুবিনের কণ্ঠে ‘ইয়া আলি’ গান পুরো বিশ্বে ঝড় তোলে দর্শক হৃদয়ে। গায়কের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই জ়ুবিন প্রসঙ্গে নিজের মতামত জানালেন কঙ্গনা। গায়কের ছবি দিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘‘তোমার মতো আর কেউ হতে পারবে না জুবিনদা।’ যদিও কঙ্গনার আরও একটি ছবি ‘কৃষ ৩’ ছবিতে গান গেয়েছেন জুবিন।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অসমের সোনাপুরের কামারকুচিতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে জুবিনের। এ দিনও হাজার হাজার মানুষ অসমের রাস্তায় নামেন জুবিনকে শেষ দেখা দেখবেন বলে।

আসামের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, অনলাইন পোর্টালের মাধ্যমে জুবিনের অস্থিভস্ম অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X