বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফের বিতর্কে কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউতI ছবি : সংগৃহীত
কঙ্গনা রানাউতI ছবি : সংগৃহীত

ফের বিতর্কে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি বারাণসীতে (বেনারস) অভিনেত্রী যখন নিজের সোশ্যাল মিডিয়ায় খাওয়ার মুহূর্ত ভাগ করছিলেন, ঠিক তখনই নেটিজেনদের রোষানলের মুখে পড়লেন তিনি। কারণ নেটিজেনদের দাবি খাওয়া শেষে প্লেটটি অভিনেত্রী রাস্তায় ফেলেছেন। পবিত্র নগরে এই ‘দায়িত্বজ্ঞানহীন’ কর্মকাণ্ড কঙ্গনাকে ফের নিয়ে এসেছে তীব্র সমালোচনার। তবে এবার এ বিষয়ে মুখ খুলেছেন বলিউডের এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সমালোচনার জবাবে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলোর কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে অভিনেত্রী দেখিয়েছেন যে, যেখানে দাঁড়িয়ে তিনি খাবার খাচ্ছিলেন, ঠিক সেখানেই তার পায়ের কাছে আবর্জনা ফেলার একটি পাত্র বা ডাস্টবিন রাখা ছিল। কঙ্গনার দাবি, তিনি তার এঁটো প্লেটটি নির্দিষ্ট সেই পাত্রেই ফেলেছেন, রাস্তায় নয়।

এরপর কঙ্গনা অভিযোগকারীদের বিরুদ্ধে অভিযোগ করে লিখেছেন, ‘মিথ্যা অভিযোগ করার আগে চারপাশ ভালো করে দেখে নিন। যাতে আপনাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত না হয়। বারাণসী কেন, আমি কোনো শহরকেই আবর্জনা ফেলে নোংরা করি না।’

উল্লেখ্য, কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি এমার্জেন্সি, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তারপর থেকেই কঙ্গনা সিনেমার পর্দা থেকে গায়েব। এমনকি, রাজনীতির আঙিনায় পা দিয়েও তেমন কিছু করতে পারেননি কঙ্গনা। এমনকি, বেশ কয়েক মাস হলো কঙ্গনার প্রযোজনা সংস্থার হাতে তেমন কাজ নেই। কোনোমতে চলছে তার হিমাচলের ক্যাফে। এদিকে বেশ কিছুদিন আগে রাজনীতি থেকে অভিনয়ে মনোনিবেশ করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন এই বলিউড সুন্দরী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X