বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

লিঙ্গসাম্যের জন্যই মূর্খ তৈরি হচ্ছে: কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত। ছবি : সংগৃহীত
কঙ্গনা রানাউত। ছবি : সংগৃহীত

ফের খবরের শিরোনামে বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। নানা কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো কো-আর্টিস্টদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন, কখনো রাজনীতি নিয়ে ব্যক্তিগত মতামত জানিয়ে আলোচনায় আসেন। তবে এবার খবরের শিরোনাম হয়েছেন নারী-পুরুষের সমতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে লিঙ্গ-সমতা নিয়ে মতামত জানতে চাওয়া হয় কঙ্গনার কাছে। উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমাকে বিতর্কিত বিষয় নিয়ে কথা বলানো হচ্ছে। আমার মন্তব্য হলো, এই পৃথিবীর মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, আমরা সবাই সমান। আর এ জন্যই সমাজে আমরা মূর্খ প্রজন্ম তৈরি করছি।’

এ বিষয়ে যুক্তি দিয়ে তিনি আরও বলেন, ‘আমি তো আমার মায়ের সমান নই। আমি আম্বানীজির সমানও নই। আবার তিনি আমার সমান নন। আমার কাছে চারটি জাতীয় পুরস্কার রয়েছে। সবাই ভিন্ন প্রকৃতির। প্রত্যেকের থেকেই আমরা কিছু শিখতে পারি।’

কঙ্গনা আরও বলেন, ‘একজন শ্রমিকের পাশে বসে বুঝতে পারি, আমার চেয়ে হাজার গুণ বেশি ধৈর্য রয়েছে সে মানুষটির। তিনি আর আমি এক নই। একটি শিশু আর একজন নারী সমান নয়। একজন নারী ও একজন পুরুষ আবার সমান নয়। আবার একজন পুরুষ ও একজন প্রবীণ ব্যক্তি সমান নয়। আমাদের প্রত্যেকের ভিন্ন ভূমিকা আছে। আমরা সবাই আলাদা।’

কঙ্গনাকে সবশেষ দেখা যায়, চলতি বছরে মুক্তিপ্রাপ্ত নিজের পরিচালনায় নির্মিত সিনেমা ‘এমার্জেন্সি’তে। সেখানে তার সঙ্গে অভিনয় করেন অনুপম খের, সতীশ কৌশিক, মহিমা চৌধুরীসহ আরও অনেকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X