বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

রাগিনী এমএমএস ৩’তে যুক্ত হচ্ছেন তামান্না ভাটিয়া

তামান্না ভাটিয়া । ছবি : সংগৃহীত
তামান্না ভাটিয়া । ছবি : সংগৃহীত

বলিউডের বহুল আলোচিত ও সেনসেশনাল হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবারও ফিরছে নতুন চমক নিয়ে। দ্বিতীয় কিস্তিতে সানি লিওনের উপস্থিতি যেমন দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছিল, এবার তেমনই আলোড়ন তুলতে প্রস্তুত হচ্ছেন দক্ষিণের মিল্ক বিউটি খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। জনপ্রিয় প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘রাগিনী এমএমএস থ্রি’-এর কাজ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একতা কাপুর অনেক দিন ধরেই নতুন কিস্তি বানানোর কথা ভেবেছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়েছেন এবং চলতি বছরের শেষের দিকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

এদিকে ২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি, আর ২০১৯ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় রাগিনী এমএমএস রিটার্নস। এবার সেই ধারাবাহিকতার তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

সূত্র থেকে আরও জানা যায়, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে নাকি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা। ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন।

সব মিলিয়ে ‘রাগিনী এমএমএস থ্রি’কে ঘিরে এখন থেকেই বলিউডে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তামান্না ভাটিয়ার প্রথমবারের মতো এমন ভৌতিক-ইরোটিক ঘরানার ছবিতে অভিনয় কারটা দর্শকদের জন্য হবে বাড়তি আকর্ষণ।

আর একতা কাপুরের চমকপ্রদ পরিকল্পনা ও জমজমাট গান ছবিটিকে আরও রঙিন করে তুলবে বলেই মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলার ৬ ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ টানেল চালু

মেসির নতুন জুতায় লুকিয়ে আছে ২০ বছরের বিশ্বকাপের ইতিহাস

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, যুক্ত হচ্ছে ৩ জুলাই শহীদের ছবি

বিশ্ব চ্যাম্পিয়ন হলে যে বড় ঘোষণা দিতে পারে আর্জেন্টিনা

‘জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা বিপজ্জনক হবে’

প্লেনে আসা ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্ণ 

জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ‘স্পেশাল’ জার্সি

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

১০

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

১১

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়ব হাসানের সহকারী

১২

স্পেন ভক্তদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

১৩

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

১৪

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

১৫

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

১৬

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

১৮

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

১৯

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

২০
X