বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের প্রথম জন্মদিনে যা করলেন দীপিকা

দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত
দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মা হওয়ার খবর দিয়ে ভক্তদের আনন্দে ভাসিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর দীপাবলির আলোয় প্রকাশ করেছিলেন কন্যা দুয়ার নাম। আর এ বছর ৮ সেপ্টেম্বর, যখন ছোট্ট দুয়া পা দিল জীবনের প্রথম জন্মদিনে, মাতৃত্বের আবেগে ভেসে গেলেন অভিনেত্রী, ভালোবাসায় ভরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিশেষ কোনো জমকালো আয়োজন না করে ঘরোয়াভাবেই পালন করা হয়েছে জন্মদিন। মেয়ের জন্য নিজের হাতে চকোলেট কেক বানিয়েছেন দীপিকা। অভিনেত্রীর ভাষায়, এটাই তার ‘লাভ ল্যাঙ্গুয়েজ’।

তবে দুয়ার বয়স এক বছর হলেও এখনো প্রকাশ্যে আনেননি মেয়ের মুখ। বারবার ছবি শিকারিদের অনুরোধ করেছেন এই গোপনীয়তা রক্ষা করতে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও। তাতে দেখা যায়, দীপিকার কোলে এক শিশুকন্যা বসে রয়েছে এবং তার মুখ স্পষ্ট ধরা পড়েছে। ভক্তদের দাবি, এটাই দীপিকা-রণবীরের কন্যা দুয়া। ভিডিওর আরেকটি মুহূর্তে দেখা যায়, ক্যামেরায় মুহূর্তটি ধরা পড়ায় বেজায় চটেছেন দীপিকা এবং তৎক্ষণাৎ ক্যামেরা বন্ধ করতে বলেছেন তিনি।

তবে দীপিকা ও রণবীর এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ভিডিওটি নিয়ে। তবে এ ঘটনা ফের একবার বলিউডে তারকা-সন্তানদের প্রাইভেসি নিয়ে পুরোনো বিতর্ককে সামনে এনে দিয়েছে। ভক্তরা যেমন উচ্ছ্বসিত ছোট্ট দুয়ার মুখ প্রথমবার দেখার আশায়, তেমনই একাংশ আবার সমালোচনা করছেন অভিনেত্রীর পারিবারিক গোপনীয়তা লঙ্ঘনের জন্য।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X