বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের সাফল্য রহস্যে দীপিকা

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন I ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন I ছবি : সংগৃহীত

বলিউডে বাদশা শাহরুখ খান।যার নামই সাফল্যের প্রতীক। তবে প্রশ্ন উঠছে, তার এই সাফল্যের গোপন মন্ত্র কি তবে দীপিকা পাড়ুকোন? কারণ, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখের ৩টি ছবির মধ্যে দুটিতেই ছিলেন দীপিকা, আর সেই দুটো সিনেমা কাঁপিয়েছে ভারতীয় বক্স অফিস। ফলে বি-টাউনে এখন জোর আলোচনা, শাহরুখের কাছে দীপিকা না কি শুধু সহঅভিনেত্রী নন, বরং তার ‘লাকি চার্ম’।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আসন্ন ছবি ‘কিং’-এ দীপিকাকে দেখতে পাওয়ার আভাসে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে নিজের আসন্ন ছবির প্রথম ঝলক বা টিজার প্রকাশ করেন শাহরুখ খান। প্রেক্ষাগৃহে সেই ঝলক প্রদর্শনের পাশাপাশি ছবি প্রসঙ্গে কথাও বলেন তিনি। আর তখনই ঘুরেফিরে আসে দীপিকার প্রসঙ্গ।

‘কিং’ নিয়ে রহস্য ধরে রেখে শাহরুখ বলেন, ‘গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না। একের পর এক ঝলক মুক্তি পাবে। তখন ছবির ব্যাপারে আপনারা আরও জানতে পারবেন। ছবিতে বিভিন্ন চরিত্র রয়েছে। আমরা ছবিতে কোনো পক্ষ নিচ্ছি না। আমাদের ভাবনা আপনাদের ভালো লাগলে চোখ রাখুন। তা না হলে খারাপই বলতে থাকুন।’

কিং খানের এমন কথায় প্রেক্ষাগৃহে উপস্থিত এক অনুরাগী ভালোবাসায় সিক্ত হয়ে বলেন, ‘আপনার জন্য আমাদের অগাধ ভালোবাসা রয়েছে।’ অনুরাগীর এই মন্তব্য শুনে দীপিকা আছে, তাই ভালোবাসা তো থাকবেই উল্লেখ করে শাহরুখ বলেন, ‘ছবিতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছে। তাই ভালোবাসা তো হতেই হবে।’

সবশেষ ২০২৩ সালে জওয়ান’ ও ‘পাঠান’ ছবিতে শাহরুখ-দীপিকা জুটির রসায়নে মুগ্ধ হয়েছিলেন সিনেপ্রেমীরা। এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিতেও সফল জুটি হিসেবে দেখা যায় তাদের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X