বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক ও দীপিকা পাড়ুকোন I ছবি : সংগৃহীত
কোয়েল মল্লিক ও দীপিকা পাড়ুকোন I ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কর্মক্ষেত্রে ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে যখন সমগ্র চলচ্চিত্র জগতে বিতর্ক ছড়িয়েছে, তখন সেই দাবির পক্ষে সুর মেলালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মাতৃত্ব ও কাজের অভিজ্ঞতা থেকে কোয়েলের দাবি, দীপিকার অবস্থান একেবারেই ‘ন্যায্য’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, ‘আমার মনে হয়, দীপিকার সন্তান হওয়ার পর তিনি নতুন মা হিসেবে ৮ ঘণ্টা কাজ করতে চেয়েছিলেন। এটা একেবারেই ন্যায্য দাবি। এখানে অন্যায় কিছু নেই।’

অভিনেত্রীর বক্তব্য, মাতৃত্বের পর কাজের সময়ের সীমাবদ্ধতা থাকা স্বাভাবিক। ব্যক্তিগত জীবন ও পেশাদার দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখাই এখানে মূল বিষয়।

তবে কোয়েল শুধু অভিনয়শিল্পীর দিকটিই নয়, প্রযোজনা সংস্থার দিকটিও বিবেচনা করেছেন। তার মতে, ‘যখন বড় বাজেটের প্রোডাকশন হয়, তখন প্রতিদিনের এবং প্রতি ঘণ্টার খরচ থাকে। একটা বড় সেট তৈরি করতে বিপুল অর্থ ব্যয় হয়। সেই কারণে বিষয়টি শেষ পর্যন্ত পারস্পরিক বোঝাপড়ার ওপর নির্ভর করে।’

দুই সন্তানের মা হয়েও টলিউডে সমান তালে কাজ করে চলেছেন কোয়েল। চলতি বছরেই তার একাধিক ছবি মুক্তি পেয়েছে। তাই একজন কর্মনিষ্ঠ অভিনেত্রী এবং মা—এই দুই ভূমিকার ভারসাম্য থেকে তিনি দীপিকার অবস্থানকে বোঝার চেষ্টা করেছেন।

দীপিকার ৮ ঘণ্টার কর্মদিবসের দাবি নিয়ে যখন বলিউডে নানা মতামত ঘুরছে, তখন কোয়েলের এই সমর্থন টলিউড থেকে উঠে আসা এক সংহতির বার্তা বলেই মনে করছেন চলচ্চিত্র-অঙ্গনের অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১১

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১২

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৩

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৪

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৫

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৬

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৭

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৮

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৯

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

২০
X