বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দীপিকার অনেক আগেই মা হয়েছি, শর্তও দিয়েছি: শুভশ্রী গাঙ্গুলী

শুভশ্রী গাঙ্গুলী ও দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত
শুভশ্রী গাঙ্গুলী ও দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত

টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। অভিনয়, গ্ল্যামার আর ব্যক্তিগত জীবন—সব মিলিয়ে তিনি সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব, ব্যক্তিগত জীবন এবং টলিউডের কর্মসংস্কৃতি নিয়ে অকপটে কথা বললেন এই অভিনেত্রী। বিশেষ করে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কাজের সময় নিয়ে সাম্প্রতিক দাবির পরিপ্রেক্ষিতে নিজের শক্ত অবস্থানের কথা তুলে ধরলেন তিনি।

সম্প্রতি দীপিকা পাড়ুকোন দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার দাবি তুলে আলোচনায় এসেছেন। ঠিক সেই সময়েই টলিউড অভিনেত্রী শুভশ্রী জানালেন, দীপিকার অনেক আগেই তিনি মা হয়েছেন এবং মাতৃত্বের পর থেকেই নিজের কাজের সময়সূচি কঠোরভাবে নির্ধারণ করে নিয়েছেন।

টালিউডে নাকি দৈনিক ২০ ঘণ্টা কাজ চলে—এমন প্রচলিত ধারণার বিষয়ে কথা বলতে গিয়ে শুভশ্রী প্রথমে মুম্বাই ও টালিগঞ্জের বাস্তব পার্থক্য তুলে ধরেন। তার মতে, মুম্বাই ইন্ডাস্ট্রির মতো সুযোগ-সুবিধা টালিগঞ্জে নেই। এখানে সীমিত বাজেট এবং সময়ের মধ্যেই প্রযোজক, পরিচালক থেকে শুরু করে নায়ক-নায়িকাদের কাজ শেষ করতে হয়।

তবে এই সীমাবদ্ধতার মধ্যেও নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে চমক দেন শুভশ্রী। তিনি বলেন, ‘যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাওয়া হয়, তাহলে বলব কোনও দিন কোনও সমস্যায় পড়িনি। দীপিকার অনেক আগে আমি মা হয়েছি।’

শুভশ্রী আরও জানান, মা হওয়ার পর থেকে তিনি তার শর্তাবলি অনুযায়ীই কাজ করছেন এবং ইন্ডাস্ট্রি তা মেনে নিয়েছে। তার ভাষ্য, ‘আমি কিন্তু দিনে একটা নির্দিষ্ট সময় অবধিই কাজ করি। তা নিয়ে কেউ কখনও প্রশ্ন তোলেননি। কেউ শিরোনামও লেখেননি। কোনও কাজ থেকে বাদ পড়েছি, এমনও নয়। সবাই সম্মান দিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

১০

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১১

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১২

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৩

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৪

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৫

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৬

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৭

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৮

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৯

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

২০
X