বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কে জড়ালেন সাই পল্লবী

সাই পল্লবী । ছবি : সংগৃহীত
সাই পল্লবী । ছবি : সংগৃহীত

সমুদ্রের নীল ঢেউ পেরিয়ে এবার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে এবার দেখা যাবে ‘রামায়ণ’-এর সীতার ভূমিকায়। কিন্তু চরিত্রে ঢোকার আগেই বিতর্কে জড়ালেন তিনি। ছুটি কাটাতে গিয়ে সমুদ্রের ধারে সাঁতারের পোশাকে তোলা ছবিগুলো শেয়ার করতেই যেন আগুন জ্বলে উঠল সোশ্যাল মিডিয়ায়। অনেকে প্রশংসায় ভাসালেও ,আবার অনেকে তুলেছেন তীব্র সমালোচনার ঝড়, এমনকি গালিগালাজও চলছে নির্দ্বিধায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সাই পল্লবীর বোন পূজা সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো শেয়ার করেছেন। ভাইরাল ছবিতে সাঁতারের পোশাক পরা পল্লবীকে দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কেউ বলেন, ‘তাহলে পর্দার সীতা, সাই পল্লবীও বাস্তব জীবনে বিকিনি পরেন?’ আবার কেউ লিখেছেন, ‘আপনিও প্রমাণ করলেন যে আপনিও অন্যসব নায়িকার মতোই, ঐতিহ্যবাহী পোশাকের কথা ভুলে যান মাঝেমধ্যেই।’

আবার অনেকের প্রশ্ন, ‘যদি সাই পল্লবীও স্লিভলেস এবং ছোট পোশাক পরে সমুদ্রে যেতে পারেন, তাহলে আর কোন নায়িকা ভারতীয় সংস্কৃতি রক্ষা করবেন?’

এদিকে ‘রামায়ণ’-এ তার ভূমিকা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। ট্রলিং বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীর ভক্তরাও তাকে সাপোর্ট করতে এগিয়ে আসেন। ভক্তরা লিখেছেন, ‘এটা পল্লবীর ব্যক্তিগত পছন্দ। ও কী পরবে না পরবে। সীতার ভূমিকায় অভিনয় করছেন বলে কি তবে জলের মধ্যে কি অভিনেত্রী শাড়ি পরে নামবে?’ কারও মতে আবার, ‘কেউ যখন সাঁতার কাটে তখন সাঁতারের পোশাকই তো পরবে। এটা তো যার যার নিজস্ব পছন্দ। অন্যের জীবনে হস্তক্ষেপ করা বন্ধ করুন।’

উল্লেখ্য, নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিতব্য এ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে ‘রামায়ণ’ ছবিতে সীতার ভূমিকায় সাই পল্লবীকে দেখার জন্য মুখিয়ে আছে সকলেই। সম্প্রতি, নির্মাতা ছবিটির প্রথম লুকও শেয়ার করেছেন। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা। সব ঠিক থাকলে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ৮ নভেম্বর।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X