মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

মুগ্ধতায় সাই পল্লবী

সাই পল্লবী । ছবি : সংগৃহীত
সাই পল্লবী । ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা সাই পল্লবীর একঝলক মানেই যেন ভক্তদের চোখে স্বর্গসুখ। বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে ভালোবাসেন এই অভিনেত্রী। তবে এবার সেই নিয়মে ব্যতিক্রম ঘটিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিজের জীবনের কিছু খুনসুটি আর প্রাণখোলা মুহূর্ত। দীর্ঘ বিরতির পর পোস্ট করা এই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই সুন্দরীর আর সোশ্যাল মিডিয়ায় যেন বইতে থাকে ভালোবাসার বন্যা।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে সাই পল্লবী ১৬টি ছবি শেয়ার করেছেন, যেখানে প্রতিটি ছবিতেই তাকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন ভিন্ন মুডে। কখনও সেলফি, কখনও রোদে ভেজা মুখ, কখনও সূর্যাস্তের পেছনে দৌড়ানো, আবার কখনও ঐতিহ্যবাহী পোশাকে ফ্যাশনের অনন্য নজির। সব মিলিয়ে যেন জীবনের নানা রঙ এক ফ্রেমে ধরা দিয়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মাথার এলোমেলো ভাবনার মতোই এলোমেলো কিছু মুহূর্ত।‘

সম্প্রতি তিনি খবরের শিরোনামে এসেছেন পরিচালক নিখিল তিওয়ারির বিগ বাজেট সিনেমা ‘রামায়ণ’-এর ফার্স্ট লুক টিজার প্রকাশের পর। এই মহাকাব্যিক ছবিতে সাই পল্লবী অভিনয় করছেন সীতার চরিত্রে, যেখানে রামের ভূমিকায় থাকছেন রণবীর কাপুর।

তার চেহারার ফার্স্ট লুক এখনও প্রকাশ না পেলেও এই গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখার জন্য ভক্তরা দারুণ উচ্ছ্বাসিত। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘রামায়ণ’ ছবির প্রতিটি অংশের জন্য সাই পল্লবী পাচ্ছেন প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক।

সবশেষ সাইকে দেখা গিয়েছিল ‘আমরন’ ছবিতে, যেখানে তিনি শহীদ মেজর মুকুন্দ বরদরাজনের স্ত্রী রেবেকা ইন্দু ভার্গিজের ভূমিকায় অভিনয় করেছিলেন। সিভাকার্থিকেয়ান অভিনীত এই বায়োপিকে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছে।

‘রামায়ণ’-এর পাশাপাশি, সাই পল্লবী বর্তমানে তার বলিউড ডেবিউ নিয়েও আলোচনায় আছেন। বর্তমানে তিনি অভিনয় করছেন আমির খানের ছেলে জুনায়েদ খানের বিপরীতে একটি চলচ্চিত্রে। এই ছবির নাম ‘এক দিন’, এবং এটি চলতি বছরের নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১০

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১১

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১২

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৩

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৪

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৫

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৭

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৮

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৯

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

২০
X