তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ মে ২০২৫, ১২:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

সাই পল্লবীর ব্যতিক্রমী পছন্দ

অভিনেত্রী সাই পল্লবী। ছবি: সংগৃহীত
অভিনেত্রী সাই পল্লবী। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী আবারও খবরের শিরোনামে, তবে এবার কোনো নতুন ছবির জন্য নয়, বরং তার নেওয়া এক সাহসী সিদ্ধান্ত ঘিরে। থালাপাথি বিজয়ের সঙ্গে কাজের সুযোগ পাওয়া অনেকের স্বপ্ন হলেও, সেই সুপারস্টার অভিনীত ব্লকবাস্টার ‘লিও’র প্রস্তাব ফিরিয়ে দিয়ে বিস্ময় জাগিয়েছিলেন সাই। কেন এমন করেছিলেন তিনি? ঠিক কী ছিল সেই সিদ্ধান্তের নেপথ্যের গল্প? সে উত্তরে লুকিয়ে ছিল অভিনেত্রীর দৃঢ় অবস্থান, সংবেদনশীল পছন্দ এবং নিজস্ব শিল্পচেতনার স্পষ্ট প্রতিফলন।

ভারতীয় এক গণমাধ্যমে ২০২৩ সালের প্রতিবেদন থেকে জানা যায়, ‘গার্গি’খ্যাত এ অভিনেত্রীকে ‘লিও’ মুভির ‘সাথিয়া পার্থিবান’ চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। মুভির প্রধান চরিত্র পার্থিবানের স্ত্রী হিসেবেই তাকে দেখা যেত। যদিও এ বড় বাজেটের এবং উচ্চপ্রত্যাশিত সিনেমার অংশ হওয়া অনেকের কাছেই স্বপ্নের মতো মনে হতে পারে। কিন্তু সাই পল্লবী চরিত্রটির গভীরতা ও গুরুত্ব নিজের মাপকাঠিতে যথাযথ না হওয়ায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

সাই পল্লবীর মতে, তিনি এমন কাজ বেছে নেন যেখানে শুধু মুখ্য চরিত্র নয়, নারী চরিত্রের প্রতিও যথাযথ গুরুত্ব থাকে। একটি সিনেমায় অংশ নেওয়ার জন্য চরিত্রের গভীরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘লিও’তে সেই ভারসাম্যের অভাব থাকায় তিনি কাজটি না করার সিদ্ধান্ত নেন।

পরবর্তীকালে এ চরিত্রে অভিনয় করেন তৃষা কৃষ্ণান এবং সিনেমাটি মুক্তির পর বিশ্বব্যাপী প্রায় ৬২৩ কোটি রুপি আয় করে ইতিহাস তৈরি করে। এটি থালাপাথি বিজয়ের ক্যারিয়ারের অন্যতম বড় সফল মুভি হয়ে ওঠে। বর্তমানে বিজয় তার শেষ সিনেমা ‘জননায়ক’ নিয়ে ব্যস্ত, যা ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। এরপর তিনি পুরোপুরি রাজনীতিতে যোগ দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে সাই পল্লবী সম্প্রতি তেলেগু সিনেমা ‘থান্ডেল’-এ নাগা চৈতন্যের সঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এ ছাড়া আগামীতে তিনি হাজির হবেন বলিউডে রণবীর কাপুরের বিপরীতে, নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত ‘রামায়ণ’ মুভিতে, যার শুটিং বর্তমানে চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

রাত গভীর হলেই বাড়ে অবৈধভাবে বালুর রমরমা ব্যবসা

সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা!

আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ

১০

কর্মকর্তা ছাড়াই চলছে দেবিদ্বার বন বিভাগ, হুমকিতে পরিবেশ

১১

তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন

১২

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

১৩

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

১৪

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৫

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

১৬

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৭

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

১৮

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

১৯

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

২০
X