বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফের ধানুশের নায়িকা হতে চলেছেন সাই পল্লবী

ফের ধানুশের নায়িকা হতে চলেছেন সাই পল্লবী
ফের ধানুশের নায়িকা হতে চলেছেন সাই পল্লবী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও সাই পল্লবী জুটিকে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। ‘মারি টু’ সিনেমায় এই জুটির অনবদ্য রসায়ন এবং ‘রাউডি বেবি’ গানের অভাবনীয় সাফল্যের পর ভক্তরা দীর্ঘদিন ধরে তাদের পুনর্মিলনের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।

ধানুশের পরবর্তী সিনেমা ‘ডি৫৫’ (সাময়িক নাম)-এ তার বিপরীতে নায়িকা হিসেবে সাই পল্লবীর নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করবেন রাজকুমার পেরিয়াসামি।

টাইমস অব ইন্ডিয়া ও সিনেমা এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে এই সিনেমার নায়িকা হিসেবে পূজা হেগড়ের নাম শোনা গিয়েছিল। পরে মীনাক্ষী চৌধুরীর নামও আলোচনায় আসে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, নির্মাতারা সাই পল্লবীকেই ধানুশের বিপরীতে চূড়ান্ত করার পরিকল্পনা করছেন। যদিও এখন পর্যন্ত সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও এই খবরে তামিল সিনেমার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, ধানুশ ও সাই পল্লবী প্রথমবার জুটি বেঁধেছিলেন ‘মারি টু’ সিনেমায়। সেই সিনেমার ‘রাউডি বেবি’ গানটি ইউটিউবে ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করে প্রথম দক্ষিণ ভারতীয় গান হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিল।

আগামী বছরের শুরুর দিকে ‘ডি৫৫’ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

এদিকে ধানুশ অভিনীত সর্বশেষ সিনেমা ‘ইডলি কাডাই’ গত ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ ছাড়াও হিন্দি ভাষায় তার ‘তেরে ইশক মেইন’ সিনেমাটি চলতি মাসের শেষের দিকে মুক্তির অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে, সাই পল্লবী অভিনীত ‘থান্ডেল’ মুক্তি পেয়েছে গত ৭ ফেব্রুয়ারি। বর্তমানে তিনি বলিউডেও বেশ ব্যস্ত সময় পার করছেন। আমির খানের পুত্র জুনায়েদ খানের বিপরীতে তার অভিনীত হিন্দি সিনেমা ‘মেরে রাহো’ আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি নিতেশ তিওয়ারি পরিচালিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ সীতা চরিত্রে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করছেন তিনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১০

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১১

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১২

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১৩

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৪

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৫

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৬

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৮

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৯

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

২০
X