বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গোবিন্দই আমাকে প্রথম হিরো হতে বলেছিলেন : অক্ষয় কুমার

গোবিন্দই আমাকে প্রথম হিরো হতে বলেছিলেন : অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত
গোবিন্দই আমাকে প্রথম হিরো হতে বলেছিলেন : অক্ষয় কুমার। ছবি : সংগৃহীত

‘তুই হিরো কেন হচ্ছিস না? হিরো হয়ে যা, এটাই তোকে ভালো মানাবে।’ এই কথাটি বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে প্রথম বলেছিলেন অভিনেতা গোবিন্দ।

সম্প্রতি ভারতীয় জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’-এর একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে অক্ষয় কুমার নিজেই এ অজানা গল্পটি ফাঁস করেছেন।

শো-এর সঞ্চালক রজত শর্মা অক্ষয়কে প্রশ্ন করেন, ‘আমরা শুনেছি, আপনাকে নায়ক হওয়ার কথা প্রথম বলেছিলেন গোবিন্দ?’

জবাবে অক্ষয় কুমার বলেন, ‘হ্যাঁ, একদম সত্যি কথা। আমাকে প্রথম গোবিন্দই বলেছিলেন।’

নিজের স্ট্রাগলের দিনগুলোর কথা স্মরণ করে খিলাড়ি কুমার বলেন, ‘তখন আমি জয় সেট নামে একজন ফটোগ্রাফারের লাইটম্যান হিসেবে কাজ করতাম। সেই স্টুডিওতে বড় বড় তারকারা ছবি তুলতে আসতেন, যেমন জ্যাকি শ্রফ, সঙ্গীতা বিজলানি, অনিল কাপুর, গোবিন্দসহ আরও অনেকে।’

পুরনো স্মৃতি হাতড়ে অক্ষয় আরও বলেন, ‘‘তাদের যখন ছবি তোলা হতো, আমি তখন তাদের উপরে লাইট সেট করতাম। তেমনই একদিন হঠাৎ গোবিন্দ (ছবি তোলার ফাঁকে) আমাকে বলেন, ‘তুই হিরো কেন হচ্ছিস না? হিরো হয়ে যা, এটাই তোকে ভালো মানাবে।’”

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X