বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র, স্বস্তি বলিউডে

ধর্মেন্দ্র। ছবি : সংগৃহীত
ধর্মেন্দ্র। ছবি : সংগৃহীত

সব জল্পনা আর দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল। এখন থেকে বাড়িতে রেখেই এই বর্ষীয়ান অভিনেতার চিকিৎসা চলবে।

ধর্মেন্দ্রর টিমের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমকে জানানো হয়েছে, অভিনেতার শারীরিক পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। চিকিৎসকদের কড়া পরামর্শ অনুযায়ী, আপাতত তিনি নিজ বাসভবনেই থাকবেন এবং সেখানেই তার প্রয়োজনীয় সব চিকিৎসা চলবে।

একই সঙ্গে, অভিনেতার টিম সকলের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে, তার শারীরিক অবস্থা নিয়ে কোনো রকম গুজব বা ভুয়ো খবর না ছড়াতে। ধর্মেন্দ্র ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থাকতেও অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ‘হিম্যান’ খ্যাত এই অভিনেতাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অসুস্থতার খবরটি দ্রুত বলিউড পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করে। এর মধ্যেই তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়লে তা ভক্তদের আরও বেশি বিচলিত করে তোলে।

পরে ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে দ্রুত সেই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করা হয়। কিংবদন্তি এই তারকার দ্রুত আরোগ্য কামনা করতে এবং তাকে একনজর দেখতে তড়িঘড়ি হাসপাতালে ছুটে গিয়েছিলেন বলিউডের অনেক সতীর্থ ও ভক্ত।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X