বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ফ্যামিলি ম্যান ৩’ থেকে সরে যাওয়া নিয়ে মুখ খুললেন পরিচালক সুপর্ন

দ্য ফ্যামিলি ম্যান। ছবি : সংগৃহীত
দ্য ফ্যামিলি ম্যান। ছবি : সংগৃহীত

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-এর ব্যাপক সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। রাজ ও ডিকে-র সঙ্গে মিলে যিনি ভারতের অন্যতম জনপ্রিয় এই ওয়েব সিরিজটি লিখেছিলেন ও পরিচালনা করেছিলেন। কিন্তু আসন্ন সিজন ৩-এর ট্রেলার এলেও তিনি নেই। অবশেষে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ থেকে নিজের অনুপস্থিতি নিয়ে ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে মুখ খুললেন নির্মাতা সুপর্ন এস. ভার্মা।

বর্তমানে ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত তার নতুন চলচ্চিত্র ‘হক’ প্রেক্ষাগৃহে সাফল্যের মুখ দেখছে। এই সিনেমার প্রচারণার ফাঁকেই তিনি ‘ফ্যামিলি ম্যান’-এর সঙ্গে তার গভীর আবেগ ও সরে আসার কারণ ব্যাখ্যা করেন।

কেন তিনি তৃতীয় সিজনের অংশ নন? এই প্রশ্নের জবাবে সুপর্ন শান্ত হেসে বলেন, ‘আসলে, আমাকে দ্বিতীয় সিজনের জন্য লেখা ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, আর আমি খুব আনন্দের সঙ্গে তা করেছিলাম। কিন্তু আমাদের পেশার স্বভাবটাই এমন যে আমরা একরকম যাযাবর—এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরি।’

তিনি আরও ব্যাখ্যা করেন, ‘আমরা এক জায়গায় তাঁবু খাটি, নতুন মানুষদের সঙ্গে মিশি, এক ধরনের এনার্জি তৈরি করি, তারপর সেই তাঁবু গুটিয়ে আবার অন্যত্র নতুন তাঁবু খাটি। এ এক চলমান মহাবিশ্ব—যা আমরা গড়ে তুলি, ভেঙে ফেলি, আবার নতুন করে গড়ে তুলি।’

তবে ভক্তদের জন্য আশার কথাও শুনিয়েছেন সুপর্ন। প্রিয় এই প্রকল্প থেকে সরে এলেও তিনি ফেরার দরজা পুরোপুরি বন্ধ করেননি। তিনি বলেন, ‘দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না। কে জানে—সিজন ৪ বা ৫ হয়তো আবার আমাদের একসঙ্গে নিয়ে আসবে।’

সুপর্ন জানান, সিজন ৩-এর শুটিংয়ের সময় তিনি ‘রানা নাইডু’ ও ‘হক’ নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি বলেন, ‘আমি সিজন ৩-এর অংশ ছিলাম না... তবে ট্রেলার দেখেছি, আমার মনে হয়েছে—এটা দারুণ হতে চলেছে।’ হাসতে হাসতে তিনি যোগ করেন, ‘শ্রীকান্ত ও তার পরিবার এবারও বেশ ঝামেলায় পড়েছে, কিন্তু আমি নিশ্চিত—শ্রীকান্ত আর জেকে এবারও তাদের মতো করে দুনিয়া বাঁচিয়ে ফেলবে।’

দ্বিতীয় সিজনে তামিল টাইগার্সের মতো সংবেদনশীল বিষয় সামলানো নিয়ে তিনি বলেন, ‘আমরা অনেক গবেষণা করেছি, বিভিন্ন অনুভূতিকে শ্রদ্ধা জানিয়েছি... যখন আপনি কোনো এজেন্ডা ছাড়াই লেখেন, তখন লেখাটা সৎ হয়। আর আমি বিশ্বাস করি—সেই সততাই দর্শকের সঙ্গে সংযোগ ঘটায়।’

সিরিজের প্রধান অভিনেতা মনোজ বাজপেয়ীর প্রশংসায় সুপর্ন বলেন, ‘মনোজ বাজপেয়ী বিশ্বের সেরা অভিনেতাদের একজন। এমন কিছু নেই, যা তিনি করতে পারেন না। সবচেয়ে বেশি অবাক লাগে তার শিশুসুলভ কৌতূহল দেখে—তিনি সেটে আসেন বিস্ময়, ভয় আর ক্ষুধা নিয়ে; সেই এনার্জিই আশপাশের সবাইকে আরও ভালো করে তোলে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X