বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

শাহরুখ-সালমানের ধারেকাছেও নেই আমার পারিশ্রমিক: মনোজ

মনোজ বাজপেয়ী, শাহরুখ খান ও সালমান খান। ছবি : সংগৃহীত
মনোজ বাজপেয়ী, শাহরুখ খান ও সালমান খান। ছবি : সংগৃহীত

বলিউডে তিনি এখন অন্যতম দাপুটে অভিনেতা। ওটিটি প্ল্যাটফর্মে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো ব্লকবাস্টার সিরিজ দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন। সমালোচকদের প্রশংসাও জুটেছে ভূরি ভূরি। তিনি মনোজ বাজপেয়ী। অথচ এত কিছুর পরও পারিশ্রমিকের বেলায় নিজেকে এখনো ‘সস্তা শ্রমিক’ বলেই মনে করেন এই গুণী অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের সুপারস্টারদের সঙ্গে নিজের পারিশ্রমিকের বিশাল বৈষম্য নিয়ে খোলামেলা আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। মনোজ জানান, ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করার পরও শাহরুখ খান বা সালমান খানের মতো তারকাদের সমান পারিশ্রমিক তিনি এখনো পান না।

দুই বছর আগেও তাকে বলতে শোনা গিয়েছিল, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো সফল সিরিজের পরেও পারিশ্রমিকের বিচারে তিনি নিজেকে সস্তা শ্রমিক মনে করেন। সেই আক্ষেপের সুর এখনো তার কণ্ঠে।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যত টাকাই পাই না কেন, তা কখনো যথেষ্ট নয়। কারণ, বড় তারকাদের যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়, সেই অংকের ধারেকাছেও আমি পৌঁছতে পারিনি। বরং, সেই লক্ষ্যেই এখনো স্ট্রাগল চালিয়ে যাচ্ছি।’

তবে অর্থের চেয়ে তিনি যে অভিনয়ের ক্ষুধা বা গল্পকেই বেশি প্রাধান্য দেন, সেটাও স্পষ্ট করেছেন ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত এই তারকা। মনোজ বলেন, ‘আমি যদি বেশি টাকা পারিশ্রমিক নিতাম, তাহলে হয়তো ছবিটি তৈরিই হতো না। মাঝে মাঝে আমাদের টাকা কম নিতে হয়, যাতে ভেতরের শিল্পীসত্তা খুশি থাকে এবং ভালো ছবি তৈরি করা সম্ভব হয়।’

ছোট বাজেটের ছবির প্রতি তার দুর্বলতার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘ছোট বাজেটের ছবির জন্য আমি প্রায়ই বাজেটের ওপর ভিত্তি করে পারিশ্রমিক নিই, কারণ আমি গল্প এবং সেই আবেগে বিশ্বাস করি। একবার হ্যাঁ বললে, আমি নিজের সবটুকু ঢেলে দিই, কখনো পিছিয়ে আসি না।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X