বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কেন নাতনিকে বিয়ে দিতে চান না জয়া বচ্চন?

জয়া বচ্চন ও নভ্যা নাভেলি I ছবি: সংগৃহীত
জয়া বচ্চন ও নভ্যা নাভেলি I ছবি: সংগৃহীত

বলিউডের সোনালি ইতিহাসের প্রাণকেন্দ্রে থাকা অমিতাভ-জয়া জুটির পাশে হঠাৎই তৈরি হলো বিস্ফোরক এক বিতর্কের ঝড়। অর্ধশতকেরও বেশি দাম্পত্যজীবন পার করা জয়া বচ্চন যেন জীবনের শেষপ্রান্তে এসে নতুন এক উপলব্ধির কথা বললেন, যা ভেঙে দিচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সমাজের বিধি-বিধান। বিয়ে নিয়ে নিজের ভাবনা শেয়ার করতে গিয়ে তিনি ছুড়ে দিলেন ‘বিয়ের ধারণা এখন পুরোনো’। শুধু তাই নয়, দৃঢ় কণ্ঠে জানালেন, নিজের নাতনি নভ্যা নাভেলিকে কখনোই তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ দেখতে চান না। জয়ার এ মন্তব্যে মুহূর্তেই প্রশ্নে মুখর বি-টাউন।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, জয়া বচ্চনের কথায়, জীবনকে উপভোগ করা উচিত। তিনি বলেন, ‘আমার কথাগুলো মানুষের কাছে আপত্তিকর মনে হতে পারে; কিন্তু আমার মতে, একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ ও সম্পর্ক থাকাও গুরুত্বপূর্ণ।’

বিয়ে নিয়ে অমিতাভ বচ্চনেরও একই মতামত আছে কি না জানতে চাইলে জয়া বলেন, ‘তিনি হয়তো বলতে পারেন যে আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল।’ উই দ্য উইমেনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বচ্চনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, অমিতাভ বচ্চনেরও বিয়ে সম্পর্কে একই চিন্তাভাবনা আছে কি না। অভিনেত্রী বলেন, ‘আমি তাকে জিজ্ঞাসা করিনি। উনি হয়তো বলবেন এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু আমি তা শুনতে চাই না।’ জয়া বচ্চন স্বীকার করেছেন, আজ বিয়ে সম্পর্কে তার খুব আলাদা চিন্তাভাবনা থাকলেও তিনি প্রথম দর্শনেই অমিতাভ বচ্চনের প্রেমে পড়েছিলেন।

কখন অমিতাভ বচ্চনের প্রেমে পড়েন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘পুরোনো ক্ষত কুড়ে কী আনন্দ পাবেন? আমি গত ৫২ বছর ধরে বিবাহিত। এর চেয়ে বেশি ভালোবাসতে পারব না। আমি যদি বলি বিয়ে করো না, আমাকে পুরোনো দেখাবে, আমি প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম।’

হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’ ছবির সেটে প্রথম দেখা হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ীর। ‘এক নাজর’ ছবির শুটিংয়ের সময় দুজন একে অন্যের প্রেমে পড়ে যান। তাদের বিয়ের গল্প হার মানাবে ছবির চিত্রনাট্যকে। ১৯৭৩ সালে চার হাত এক হয় অমিতাভ-জয়ার।

জঞ্জির ছবির সাফল্যের জেরেই সাত পাক ঘুরেছিলেন অমিতাভ-জয়া। তাও বাধ্য হয়ে। অমিতাভ বচ্চন পুরোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘জঞ্জির সফল হলে প্রথমবার বন্ধুরা মিলে লন্ডন ঘুরতে যাব ঠিক করেছিলাম। বাবা প্রশ্ন করেছিল কারা যাচ্ছো? জবাব শোনার পর নির্দেশ এলো আগে ওকে (জয়া) বিয়ে কর তারপর ঘুরতে যাও, আমিও বাধ্য ছেলের মতো বাবার কথা মেনে নিলাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X